Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শ্রীনগরে জাতীয় পতাকা তুললেন রাহুল, প্রিয়ঙ্কা, কাল ভারত জোড়োর সমাপ্তিতে থাকবে ১২ দল

দ্য ওয়াল ব্যুরো: প্রায় ৪ মাসের পথচলা শেষ হচ্ছে আগামীকাল। ৩০ জানুয়ারি সমাপ্তি ঘটতে চলেছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra)। ২১টি দলকে আমন্ত্রণ জানানো হলেও সোমবার শ্রীনগরে পরিসমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবে ১২টি বিরোধী দল। ভ

শ্রীনগরে জাতীয় পতাকা তুললেন রাহুল, প্রিয়ঙ্কা, কাল ভারত জোড়োর সমাপ্তিতে থাকবে ১২ দল

শেষ আপডেট: 29 January 2023 10:54

দ্য ওয়াল ব্যুরো: প্রায় ৪ মাসের পথচলা শেষ হচ্ছে আগামীকাল। ৩০ জানুয়ারি সমাপ্তি ঘটতে চলেছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra)। ২১টি দলকে আমন্ত্রণ জানানো হলেও সোমবার শ্রীনগরে পরিসমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবে ১২টি বিরোধী দল।

ভারত জোড়ো যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবে না বলেই জানিয়েছে তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং টিডিপি। তবে উপস্থিত থাকবে এম কে স্ট্যালিনের ডিএমকে, শরদ পাওয়ারের এনসিপি, রাষ্ট্রীয় জনতা দল, জনতা দল (ইউনাইটেড), শিবসেনা, সিপিআই, কেরালা কংগ্রেস, ভিসিকে, জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স, পিডিপি এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা।

শুক্রবার নিরাপত্তা সংক্রান্ত সমস্যার কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল ভারত জোড়ো যাত্রা। তবে একদিন পর থেকে ফের চালু হয় তা। শনিবার ভাই রাহুল গান্ধীর সঙ্গে অবন্তিপুরা এলাকায় যাত্রায় যোগ দেন প্রিয়ঙ্কা গান্ধী। পিডিপির প্রধান মেহেবুবা মুফতিও যোগ দিয়েছেন যাত্রায়।

যদিও স্থানীয় পুলিশ নিরাপত্তা সংক্রান্ত কোনওরকম গাফিলতির অভিযোগ উড়িয়ে দিয়েছে। ওই এলাকার অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ বিজয় কুমার শনিবার সাফ জানিয়েছেন, কর্মসূচি চলাকালীন কোনওরকম নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেনি।

শুক্রবার এই ঘটনায় ব্যক্তিগত হস্তক্ষেপের আর্জি জানিয়ে এবং জম্মু ও কাশ্মীরে ভারত জোড়ো যাত্রায় যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করার অনুরোধ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছিলেন কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়্গে। 'আগামী ২ দিন, এবং ৩০ জানুয়ারি সমাপ্তি অনুষ্ঠানে আমরা বিশাল জমায়েত হবে বলে আশা করছি। কংগ্রেসের অনেক বর্ষীয়ান নেতা এবং অন্যান্য রাজনৈতিক দলের অনেক নেতা মন্ত্রী ৩০ তারিখের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন,' চিঠিতে লেখেন খাড়্গে।

তিনি আরও লেখেন, 'আপনি যদি বিষয়টিতে ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করেন এবং ৩০ তারিখ শ্রীনগরে যাত্রার সমাপ্তি অনুষ্ঠান পর্যন্ত সংশ্লিষ্ট আধিকারিকদের যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করার আদেশ দেন, তাহলে আমি কৃতজ্ঞ থাকব।'

প্রসঙ্গত, ২০২২ সালের ৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল ভারত জোড়ো যাত্রা। দেশজুড়ে জনসংযোগের লক্ষ্যে কন্যাকুমারী থেকে শুরু করে কাশ্মীর পর্যন্ত ১২টি রাজ্য, ২টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ১৪৫ দিন ধরে পায়ে হেঁটে ৩ হাজার ৯৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফেলেছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। কংগ্রেসের বহু হেভিওয়েট নেতামন্ত্রীকেও যাত্রায় পা মেলাতে দেখা গেছে। ইতিমধ্যেই শ্রীনগরে পৌঁছে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেছেন রাহুল-প্রিয়ঙ্কা।

জুন কি জমি হারাচ্ছেন? অভিষেকের সভার আগে মেদিনীপুরের দুই তৃণমূল নেতার বিস্ফোরণ


```