Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

শর্টকাটে ন্যায়বিচার হয় না, সিংহমের মতো ছবি বিপজ্জনক: হাইকোর্টের বিচারপতি

দ্য ওয়াল ব্যুরো: এই ছবিতে 'হিরো' তিনিই। পুলিশই এখানে নায়ক। শক্ত হাতে অপরাধীদের দমন করেন তিনি। বিচারের দীর্ঘসূত্রিতার মধ্যে না গিয়ে খেল খতম করে দেন চোখের নিমেষে! আইনি ঝুটঝামেলায় না গিয়ে পুলিশকেই দ্রুত দুষ্টের দমন, শিষ্টের পালন করতে দেখা গে

শর্টকাটে ন্যায়বিচার হয় না, সিংহমের মতো ছবি বিপজ্জনক: হাইকোর্টের বিচারপতি

শেষ আপডেট: 23 September 2023 02:50

দ্য ওয়াল ব্যুরো: এই ছবিতে 'হিরো' তিনিই। পুলিশই এখানে নায়ক। শক্ত হাতে অপরাধীদের দমন করেন তিনি। বিচারের দীর্ঘসূত্রিতার মধ্যে না গিয়ে খেল খতম করে দেন চোখের নিমেষে! আইনি ঝুটঝামেলায় না গিয়ে পুলিশকেই দ্রুত দুষ্টের দমন, শিষ্টের পালন করতে দেখা গেছে দাবাং কিংবা সিংহমের মতো একাধিক সিনেমায়। সেখানে অজয় দেবগন কিংবা সলমান খানের গরমাগরম ডায়লগ শুনে হাততালিতে ফেটে পড়ে হল। কিন্তু ঠিক এই একই কারণে সিংহমের মতো সিনেমা সমাজের পক্ষে 'বিপজ্জনক', এমনটাই জানালেন বোম্বে হাইকোর্টের বিচারপতি (Singham Send Dangerous Message)।

শুক্রবার ইন্ডিয়ান পুলিশ ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বোম্বে হাইকোর্টের (Bombay High Court) বিচারপতি গৌতম প্যাটেল। সেখানেই এমন কথা জানিয়েছেন তিনি। পুলিশে সংস্কার বিষয়ক মন্তব্য করতে গিয়ে তিনি জানিয়েছেন, সমাজের কাছে পুলিশের গুণ্ডা, দুর্নীতিবাজ, এবং যারা নিজের কাজের জন্য কাউকে জবাবদিহি করে না-এমন একটা ভাবমূর্তি রয়েছে। তবে এই একই কথা রাজনীতিবিদ, বিচারক, সাংবাদিক সহ যে কারও ক্ষেত্রে বলা যেতে পারে। যখনই মানুষের মনে হয় আদালত নিজের কাজ করছে না, তখনই সেখানে পুলিশের ঝাঁপিয়ে পড়ার ঘটনাকে এভাবে উদযাপন করে মানুষ।

'সেই কারণেই যখন মানুষ দেখে কোনও ধর্ষক পালাতে গিয়ে পুলিশের এনকাউন্টারে (Police encounter) মারা যাচ্ছে, তখন লোকজন যে শুধু সেটাকে উচিত বলেই মনে করে, তা নয়। তারা রীতিমতো উদযাপন করে এটাকে। তারা মনে করে ন্যায়বিচার পেয়েছে। কিন্তু আদৌ কি তাই?' প্রশ্ন বিচারপতি প্যাটেলের। (Singham Send Dangerous Message)।

ভারতীয় সিনেমায় এমন দৃষ্টিভঙ্গিরই বেশি প্রতিফলন দেখা যায়, যেখানে বিচারপতিরা মোটা ফ্রেমের চশমা, অপরিচ্ছন্ন পোশাক পরে থাকেন। তাঁরা ভীরু প্রকৃতির হন। সেখানে পুলিশ এসে আদালতকে অপরাধীদের ছেড়ে দেওয়ার জন্য দায়ী করে। তারপর সেই নায়ক পুলিশ নিজে একা হাতে বিচার পাইয়ে দেন।

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সিংহম ছবির ক্লাইম্যাক্স এর কথা উল্লেখ করেছেন বিচারপতি। সেখানে প্রকাশ রাজ অভিনীত একজন রাজনৈতিক নেতার চরিত্রকে শাস্তি দেখা যায় পুলিশকে। আইনি প্রক্রিয়া ঝামেলায় না গিয়ে এই যে শর্টকাটে বিচার পাইয়ে দেওয়ার প্রবণতা, সেটাই অত্যন্ত বিপজ্জনক বলে উল্লেখ করেছেন বিচারপতি।

১১ দিন তালিবানদের রান্না করে খাওয়াতে হয়েছিল, বিশ্বভ্রমণ সেরে ঘরের পথে সুন্দরবনের সোমেন


```