Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজ্যের বিরুদ্ধে এফআইআর করুন, ক্যাগ রিপোর্ট নিয়ে রাজ্যপালকে বলবেন শুভেন্দু

ক্যাগ রিপোর্ট নিয়ে এবার মুখ্যমন্ত্রী ও ক্যাবিনেটকে পার্টি করে এফআইআর করার জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে আবেদন জানাবে বিজেপি।

রাজ্যের বিরুদ্ধে এফআইআর করুন, ক্যাগ রিপোর্ট নিয়ে রাজ্যপালকে বলবেন শুভেন্দু

শেষ আপডেট: 6 February 2024 17:17

দ্য ওয়াল ব্যুরো: ক্যাগ রিপোর্ট নিয়ে এবার মুখ্যমন্ত্রী ও ক্যাবিনেটকে পার্টি করে এফআইআর করার জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে আবেদন জানাবে বিজেপি। মঙ্গলবার বিধানসভায় সাংবাদিক বৈঠক করে একথা জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দুর দাবি, “ক্যাগ রিপোর্টে রাজ্যের দুর্নীতি নিয়ে ভয়ঙ্কর তথ্য রয়েছে। ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে টাকা তছরুপ করা হয়েছে। সেকারণেই বিধানসভায় এ ব্যাপারে আলোচনা করতে দিলেন না স্পিকার। রাজ্যপালকে আমরা বলব- প্রয়োজনে নিজের পদাধিকার বলে ক্যাগ রিপোর্ট নিয়ে মুখ্যমন্ত্রী ও ক্যাবিনেটকে পার্টি করে এফআইআর করুন।”

রাজ্য সরকার কেন্দ্রীয় অনুদানের প্রায় ২ লক্ষ ২৯ হাজার কোটি টাকা খরচের শংসাপত্র দিতে পারেনি বলে অভিযোগ কেন্দ্রের। বিজেপির অভিযোগ, উন্নয়নের অর্থ তছরুপ হয়েছে। এর জবাবে প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, এর মধ্যে ২০০২-০৩ থেকে বাম জমানার হিসাবও চাওয়া হচ্ছে। তখন তো তৃণমূল রাজ্যের ক্ষমতাতে আসেনি।

সিএজির তরফে প্রকাশিত রিপোর্টেও দাবি করা হয়েছে, ২০১১ থেকে ২০২১-এর মার্চ মাস পর্যন্ত কেন্দ্রীয় অনুদানের ১ লক্ষ ৯৪ হাজার কোটি টাকার বেশি অর্থ খরচের শংসাপত্র জমা দিতে পারেনি রাজ্য। এরপরই ওই ক্যাগ রিপোর্ট নিয়ে রাজ্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে নতুন করে সরব হয়েছে বিজেপি।

শুভেন্দু জানিয়েছেন, ক্যাগ রিপোর্ট নিয়ে দলের বিধায়কদের নিয়ে ৯ ফেব্রুয়ারি রাজ্যপালের কাছে যাবেন তাঁরা। এ ব্যাপারে রাজ্যের বিরুদ্ধে এফআইআর করার আর্জি জানিয়ে আসবেন।

এদিকে ৮ ফেব্রুয়ারি পেশ হবে রাজ্যের বাজেট। বাজেটে সরকারি কর্মচারীদের ডিএ থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডারের ভাতাও বাড়ানো হবে বলে আশা করেছেন শুভেন্দু। তাঁর কথায়, “আশা করছি বাজেটে রাজ্যের ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের টাকাও ৫০০ থেকে বাড়িয়ে ২০০০ করা হবে।”

 ‘আশা’র আড়ালে শুভেন্দু নিজেদের ‘দাবি’র কথাই সুকৌশলে তুলে ধরেছেন বলে মনে করা হচ্ছে।


```