
শেষ আপডেট: 20 April 2023 12:08
দ্য ওয়াল ব্যুরো: অন্যান্য ভিডিওর চেয়ে বিয়ের ভিডিও সাধারণত দ্রুত ভাইরাল হয় নেটপাড়ায়। তবে সেই ভিডিওয় বর কনের হাসি মুখের ছবি অথবা মিষ্টি কোনও প্রেমের মুহূর্তই দেখা যায় এই ছবিগুলিতে। তবে, এক্ষেত্রে একেবারেই উলট-পুরাণ। বর কনে (bride and groom) বিয়ের আগেই মিষ্টি খাওয়া নিয়ে রীতিমতো হাতাহাতি (fight over sweets) করছে এমনটাই দেখা গেল ভিডিওতে।
ওই ভিডিওর শুরুতে দেখা যায় কনেকে বর একটি মিষ্টি জাতীয় কিছু খাওয়ানোর চেষ্টা করছেন। কিন্তু কিছুতেই সেই খাবার খেতে চাইছেন না কনে। এরপরেই শুরু হয় একপ্রকার মল্লযুদ্ধ।
রীতিমতো মঞ্চের ওপরেই বর কনে বিয়ের বদলে মারামারি শুরু করে। ভিডিওর শেষে দেখা যায় মঞ্চের ওপর উঠে এসে বর কনেকে মারামারি থেকে নিরস্ত করার চেষ্টা করছেন সকলেই। তবে একেবারে টম এবং জেরির মতোই পরস্পরের চুল ধরে পোশাক ধরে টেনে হিঁচড়ে আক্রমণ শানাতে থাকেন বর এবং কনে।
গোটা ঘটনার ভিডিওটি ভাইরাল হতেই হাসির রোল উঠেছে নেটপাড়ায়। অনেকেই বলছেন বিয়ের পরেই যে ঘটনা ঘটতে চলেছে তারই মহড়া এখন থেকেই দিচ্ছেন দুজনে।
নদিয়ায় স্নানের জল তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধার! এলাকায় শোকের ছায়া