Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সৈকতে বসে মদ খেতে খেতে হঠাৎ ঝামেলা! রাগের মাথায় বন্ধুর পুরুষাঙ্গ কেটে নিল যুবক

দ্য ওয়াল ব্যুরো: সমুদ্রের ধারে বেড়াতে গিয়েছিলেন দুই যুবক। সৈকতে বসে মদ্যপান করছিলেন তাঁরা। কিন্তু সেসময় কোনও বিষয়ে ঝামেলা হয় দুই যুবকের মধ্যে। তারপরেই ঘটল নৃশংস ঘটনা। রাগের মাথায় ধারালো অস্ত্র দিয়ে বন্ধুর পুরুষাঙ্গ কেটে নিল অপরজন। ঘটনাট

সৈকতে বসে মদ খেতে খেতে হঠাৎ ঝামেলা! রাগের মাথায় বন্ধুর পুরুষাঙ্গ কেটে নিল যুবক

শেষ আপডেট: 3 April 2023 05:06

দ্য ওয়াল ব্যুরো: সমুদ্রের ধারে বেড়াতে গিয়েছিলেন দুই যুবক। সৈকতে বসে মদ্যপান করছিলেন তাঁরা। কিন্তু সেসময় কোনও বিষয়ে ঝামেলা হয় দুই যুবকের মধ্যে। তারপরেই ঘটল নৃশংস ঘটনা। রাগের মাথায় ধারালো অস্ত্র দিয়ে বন্ধুর পুরুষাঙ্গ কেটে নিল অপরজন।

ঘটনাটি ঘটেছে ওড়িশার (Odisha) কেন্দ্রাপাড়া জেলার রাজনগর থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, ৩০ বছর বয়সি ভাগবৎ দাস এবং ৩২ বছর বয়সি অক্ষয় রাউত সমুদ্রে বেড়াতে গিয়েছিলেন। তারা পেন্থা বিচে বসে মদ্যপান করছিলেন। এমন সময় দুজনের বচসা শুরু হয়। কথা কাটাকাটির পর হাতাহাতিও হয় দু'জনের মধ্যে। তারপরই রাগের বশে একটি ধারালো অস্ত্র দিয়ে অক্ষয় বন্ধু (friend) ভাগবৎ দাসের যৌনাঙ্গ কেটে ফেলে বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগেই বন্ধুকে সেখানে ফেলে চম্পট দেয় রাউত।

চিত্কার চেঁচামেচিতে ছুটে আসেন স্থানীয়রা। তাঁদের সাহায্যেই ভাগবতকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হয়। তারপর তাঁকে কটকের হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা।

মূল অভিযুক্ত অক্ষয় রাউত পলাতক। তাকে এখনও ধরা যায়নি। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে। ভারতীয় দণ্ডবিধির ৩০৭ নম্বর ধারায় খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে অক্ষয়ের বিরুদ্ধে।

পুলিশ জানিয়েছে, একটি অটো ভাড়া করে এই দুই যুবক ওই পেন্থা বিচে গিয়েছিলেন। জিজ্ঞাসাবাদের জন্য ওই অটোর চালককে আটক করা হয়েছে।

রমজান মাসে গান সম্প্রচার! মহিলা পরিচালিত একমাত্র রেডিও স্টেশন বন্ধ করল তালিবানরা


```