Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

মায়েদের বিশ্বকাপ: ম্যাচ খেলছেন, গোল করছেন, বাচ্চাও সামলাচ্ছেন মেলানি-মরগ্যানরা

দ্য ওয়াল ব্যুরো: চলতি মহিলাদের বিশ্বকাপ (FIFA Women World Cup) ফুটবল (Football) বেশ জমে উঠেছে। শনিবারই যেমন ব্রাজিলকে হারিয়েছে ফ্রান্স। আবার ইতালিকে পাঁচ গোলে হারিয়ে শোরগোল ফেলে দিয়েছে সুইডেনের মেয়েরা। কিন্তু তার মধ্যে একটি বিষয় ঘিরে

মায়েদের বিশ্বকাপ: ম্যাচ খেলছেন, গোল করছেন, বাচ্চাও সামলাচ্ছেন মেলানি-মরগ্যানরা

শেষ আপডেট: 29 July 2023 17:21

দ্য ওয়াল ব্যুরো: চলতি মহিলাদের বিশ্বকাপ (FIFA Women World Cup) ফুটবল (Football) বেশ জমে উঠেছে। শনিবারই যেমন ব্রাজিলকে হারিয়েছে ফ্রান্স। আবার ইতালিকে পাঁচ গোলে হারিয়ে শোরগোল ফেলে দিয়েছে সুইডেনের মেয়েরা। কিন্তু তার মধ্যে একটি বিষয় ঘিরে মহিলাদের বিশ্বকাপ আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। সেটি হল, এবার মা ফুটবলাররা (Mothers) নিজেদের কাজ সারার পরে দুগ্ধপোষ্য সন্তানকেও সমান সময় দিচ্ছেন।

এবারের মহিলাদের বিশ্বকাপের আসর বসেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। শুরু হয়েছে ২০ জুলাই থেকে। চলবে একমাসব্যাপী, তার মানে ২০ অগাস্ট। মোট ৩২ দল অংশ নিয়েছে।

এবারের বিশ্বকাপে আমেরিকা দলের স্ট্রাইকার আলেক্স মরগ্যানের কন্যা সন্তানের বয়স মাত্র তিনবছর। তিনি কোলে করে মাঠে নিয়ে আসছেন মেয়েকে। পরিচারিকার কাছে মেয়েকে দিয়ে ম্যাচ খেলছেন। খেলা শেষ হয়ে গেলে আবার সন্তানের দেখভাল করছেন।  

মহিলা বিশ্বকাপে অনেক ফুটবলারই বাচ্চাদের নিয়ে এসেছেন। আবার অনেকেই আনতে চাননি। তাঁরা আবার সন্তানের কথা ভেবে উদাস হয়ে যান। একমাসের ব্যাপার, তাই মাঝে মধ্যে নিভৃতে চোখের জলও ফেলছেন।

আমেরিকার ফুটবলার মরগ্যানের সঙ্গে তাঁর সন্তান।

যেমন জামাইকার মিডফিল্ডার চেইনা ম্যাথুজ নিজের সন্তানকে বিশ্বকাপের আসরে না এনে আক্ষেপই করছেন। বলছেন, এক-আধদিন হয়, টানা এতগুলি দিন নিজের সন্তানকে না দেখার কষ্ট নিয়েই খেলতে নামছি।

ব্যতিক্রমও রয়েছে। জার্মানির তারকা মেলানি লিউপোলৎস যেমন সঙ্গে এনেছেন ছোট্ট পুত্র সন্তান, আর তাঁর পরিচারিকাকে। যদিও প্রথম ম্যাচে মেলবোর্নে খেলতে যাওয়ার দিন তিনি সিডনিতে সন্তানকে পরিচারিকার কাছে রেখে খেলতে গিয়েছিলেন। ফিরে এসে বুকে আগলে রেখেছেন।

মরক্কোর বিরুদ্ধে ছয় গোলের ম্যাচে মেলানি নিজেই দুটি গোল করেছেন। খেলা শেষে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমি খেলা চালিয়ে যেতে চাই, কারণ আমি জানি খেলা চালিয়ে গেলে আমি সন্তানদের কাছেও দৃষ্টান্ত হয়ে থাকব।’

ফ্রান্সের তারকা আমেল মাজরিও সঙ্গে করে এনেছেন একবছরের কন্যা সন্তানকে। তাঁর কাছে ক্যাম্পে একজন শিশু থাকাটা প্রেরণার, বলেছেনও, ‘মেগা আসরে খেলতে আসার অনেক চাপ থাকে। ম্যাচ খেলতে হয়, অনুশীলন করতে হয়। শিবিরে ফিরে নিজের সন্তানের সঙ্গে সময় কাটানোর পরে মন ফুরফুরে লাগে, চাপটা নিমেষে কেটে যায়।’

শ্বশুর সুব্রত নন, কোচ সুব্রতকে এগিয়ে রাখব, মোহনবাগান দিবসে বললেন সুনীল ছেত্রী


```