Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিয়ালদহ-হাওড়া শাখায় বাতিল লোকাল ট্রেন! শনি-রবিতে যাত্রী দুর্ভোগের আশঙ্কা 

শনি-রবিবার শিয়ালদহ ও হাওড়া শাখার একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে বলে জানানো হয়েছে পূর্ব রেলের তরফে। ট্রেন বাতিল মানেই যাত্রীরা দুর্ভোগের শিকার হবেন।

শিয়ালদহ-হাওড়া শাখায় বাতিল লোকাল ট্রেন! শনি-রবিতে যাত্রী দুর্ভোগের আশঙ্কা 

শেষ আপডেট: 3 November 2023 23:47

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো মিটে গেছে, সামনে দীপাবলি। উৎসবের মরশুমে ফের ট্রেন বাতিলের চেনা ছবি ফিরতে চলেছে। শনি-রবিবার শিয়ালদহ ও হাওড়া শাখার একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে বলে জানানো হয়েছে পূর্ব রেলের তরফে। ট্রেন বাতিল মানেই যাত্রীরা দুর্ভোগের শিকার হবেন।

শিয়ালদহের দক্ষিণ শাখায় টানা ১১ ঘণ্টা ট্রাফিক ও পাওয়ার ব্লক করা হবে। ফলে বেশ কয়েকটি লোকাল ট্রেন সেই সময়ে বাতিল করা হবে। রেলের তরফে জানানো হয়েছে, শনিবার রাত ১১টা ১০ থেকে রবিবার সকাল ১০টা পর্যন্ত কিছু মেরামতির কাজ হবে। 

রেলের তরফে বলা হয়েছে, বালিগঞ্জ- নামখানা সেকশনের জয়নগর মজিলপুর স্টেশনে থাকা ফুট ওভার ব্রিজ (এফওবি) ভেঙে ফেলার জন্য ১১ ঘণ্টা ওই লাইনে ট্রাফিক ও পাওয়ার ব্লক করা হবে। যার ফলে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে।

কোন কোন ট্রেন বাতিল হচ্ছে?

  • শনিবার রাত ১০টা ২০ মিনিটের শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর ডাউন লোকাল।
  • রবিবার ভোর ৪টে ৫০ মিনিটের সোনারপুর-ডায়মন্ডহারবার ডাউন লোকাল।
  • রবিবার সকাল ৫টা ২০ মিনিটের শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর ডাউন লোকাল।
  • রবিবার সকাল ৫টা ৫২ মিনিটের ডায়মন্ডহারবার-বারুইপুর আপ লোকাল।
  • রবিবার সকাল ৭টা ১৪ মিনিটের মিনিটের শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর-নামখানা ডাউন লোকাল।
  • রবিবার সকাল ৭টা ১৫ মিনিটের বারুইপুর- লক্ষ্মীকান্তপুর ডাউন লোকাল।
  • রবিবার সকাল ৮টা ২০ মিনিটের লক্ষ্মীকান্তপুর- বারুইপুর আপ লোকাল।
  • রবিবার সকাল ৯টা ২২ মিনিটের বারুইপুর-ডায়মন্ডহারবার ডাউন লোকাল।

এত গেল শিয়ালদহ শাখার কথা। হাওড়া শাখাতে সিগন্যালিংয়ের, রেল ট্র্যাকের ও ওভারহেডের তারের কাজের জন্য রবিবার বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল থাকবে। শুধু তাই নয়, বেশ কিছু ট্রেনের যাত্রাপথ নিয়ন্ত্রিত করা হয়েছে। হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া ও খানা-গুমানি শাখার কয়েকটি ট্রেন বাতিল থাকবে।


```