Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মদ্যপ যুবকদের হাতে শ্লীলতাহানির শিকার মহিলা পুলিশকর্মী, পানিহাটি মেলায় ডিউটিতে গিয়েছিলেন

মেলার ডিউটিতে গিয়ে মদ্যপ যুবকদের হাতে শ্লীলতাহানির শিকার হলেন এক মহিলা পুলিশ কর্মী।

মদ্যপ যুবকদের হাতে শ্লীলতাহানির শিকার মহিলা পুলিশকর্মী, পানিহাটি মেলায় ডিউটিতে গিয়েছিলেন

শেষ আপডেট: 29 December 2023 10:02

দ্য ওয়াল ব্যুরো: মেলার ডিউটিতে গিয়ে মদ্যপ যুবকদের হাতে শ্লীলতাহানির শিকার হলেন এক মহিলা পুলিশ কর্মী। বিষয়টি প্রকাশ্যে আসতে শোরগোল পড়ে গিয়েছে জনমানসে। প্রশ্ন উঠছে, উর্দি থাকা সত্ত্বেও যদি একজন মহিলা পুলিশ কর্মীর সঙ্গে এমন ঘটনা ঘটে তাহলে সাধারণ মহিলাদের সুরক্ষা কোথায়?

পুলিশ সূত্রের খবর, শ্লীলতাহানির শিকার হওয়া ওই মহিলা পুলিশ কর্মী রাজ্য পুলিশের র‌্যাফে কর্মরত রয়েছেন। পানিহাটি উৎসবের ডিউটিতে গত ২৩ ডিসেম্বর তিনি গিয়েছিলেন।

অভিযোগ, সেদিন রাত সাড়ে দশটা নাগাদ মেলা প্রাঙ্গনেই একদল মদ্যপ যুবকের শ্লীলতাহানির শিকার হন তিনি। ঘটনার পর পানিহাটি থানাতে তিনি এফআইআরও করেছেন। তবে ঘটনার ৫ দিন পরও অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।

অভিযুক্তরা এখনও গ্রেফতার না হওয়ায় ঘনিষ্ঠ মহলে নিজের নিরাপত্তা অভাবের কথাও জানিয়েছেন ওই মহিলা পুলিশ কর্মী। যদিও পানিহাটি থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। কিন্তু যেহেতু ওই মহিলা পুলিশ কর্মী অভিযুক্তদের কাউকে নির্দিষ্টভাবে চিনতে পারেননি ফলে অভিযুক্তদের বিষয়ে নিশ্চিত হতে কিছুটা সময় লাগছে।

সূত্রের খবর, সেদিন ডিউটিতে থাকা অন্যান্য পুলিশ কর্মীরাই ওই মহিলা পুলিশ কর্মীকে মদ্যপদের হাত থেকে রক্ষা করেন। তখনই অভিযুক্তদের গ্রেফতার করা হল না কেন, উঠছে সেই প্রশ্নও।


```