Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

মহিলা পুলিশকর্তা পাপিয়া সুলতানাকে অতিরিক্ত দায়িত্ব, সন্দেশখালির নির্যাতিতাদের বয়ান নিয়েছিলেন

বর্তমানে এসপি হোমগার্ড পদে রয়েছেন পাপিয়া। এখন থেকে অতিরিক্ত হিসেবে বারাকপুর ১ নম্বর ব্যাটেলিয়নেরও  দায়িত্বও দেওয়া হল তাঁকে। 

মহিলা পুলিশকর্তা পাপিয়া সুলতানাকে অতিরিক্ত দায়িত্ব, সন্দেশখালির নির্যাতিতাদের বয়ান নিয়েছিলেন

শেষ আপডেট: 20 February 2024 23:57

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিন ধরেই উত্তপ্ত সন্দেশখালি। সম্প্রতি এলাকায় নারী নির্যাতনের একাধিক অভিযোগ ওঠে। ঘটনার তদন্তে রাজ্যে এসেছে জাতীয় মহিলা কমিশন, শিশু সুরক্ষা কমিশন-সহ একাধিক প্রতিনিধি দল। 

রাজ্যের তরফেও ঘটনাস্থলে পৌঁছে নির্যাতিতা মহিলাদের বাড়ি বাড়ি ঘুরে তাঁদের বয়ান নথিবদ্ধ করেছিলেন পুলিশ কর্তা পাপিয়া সুলতানা। মঙ্গলবার তাঁর কাঁধে অতিরিক্ত দায়িত্ব দিল রাজ্য পুলিশ।

বর্তমানে এসপি হোমগার্ড পদে রয়েছেন পাপিয়া। এখন থেকে অতিরিক্ত হিসেবে বারাকপুর ১ নম্বর ব্যাটেলিয়নেরও  দায়িত্বও দেওয়া হল তাঁকে। 

বসিরহাটের পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান এবং বারাসত রেঞ্জের ডিআইজি সুমিত কুমার জানিয়েছিলেন, পাপিয়া সুলতানা সন্দেশখালির নির্যাতিতা মহিলাদের সঙ্গে কথা বলেছেন। চারটি অভিযোগ সামনে এলেও নির্যাতনের কোনও অভিযোগ নেই।

মঙ্গলবারও সন্দেশখালিতে দায়িত্ব সামলাতে দেখা গেছে পাপিয়াকে। ইতিমধ্যে সন্দেশখালির নারী সুরক্ষায় ডিআইজি পদমর্যাদার এক মহিলা পুলিশ আধিকারিকের নেতৃত্বে ১০ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গড়েছে রাজ্য। 


```