Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

মহিলা জুনিয়র ডাক্তারদের আইটেম সং এ নাচ করতে বাধ্য করা হতো! মেদিনীপুরে অভিযুক্ত ছাত্রনেতা

অভিযোগ, আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ট মেদিনীপুর মেডিক্যালের ছাত্র নেতা মুস্তাফিজুর রহমান নাকি মহিলা জুনিয়র ডাক্তারদের আইটেম সং এ নাচ করতে বাধ্য করতো!

মহিলা জুনিয়র ডাক্তারদের আইটেম সং এ নাচ করতে বাধ্য করা হতো! মেদিনীপুরে অভিযুক্ত ছাত্রনেতা

আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে মেদিনীপুর মেডিক্যালের ছাত্র নেতা মুস্তাফিজুর রহমান।

শেষ আপডেট: 30 August 2024 08:31

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের মধ্যেই মেদিনীপুর মেডিকেল কলেজের মহিলা জুনিয়র ডাক্তারদের ওপর ব়্যাগিংয়ের গুরুতর অভিযোগ উঠল টিএমসিপি ইউনিটের প্রভাবশালী সদস্য মুস্তাফিজুর রহমান ও তার সদস্যদের বিরুদ্ধে।

অভিযোগ, আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ট মেদিনীপুর মেডিক্যালের ছাত্র নেতা মুস্তাফিজুর রহমান নাকি মহিলা জুনিয়র ডাক্তারদের আইটেম সং এ নাচ করতে বাধ্য করতো!

অভিযোগ প্রকাশ্যে আসতেই শোরগোল তৈরি হয়েছে মেদিনীপুরে। পড়ু.য়াদের চাপের মুখে পড়ে বৃহস্পতিবার থেকে মেডিক্যাল চত্বরে অভিযুক্ত ছাত্র নেতার প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সূত্রের খবর, অভিযুক্ত ছাত্র নেতার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেওয়ার পরই আপাতত মেদিনীপুর মেডিক্যালের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

সূত্রের দাবি, মেদিনীপুর মেডিক্যালের ছাত্র নেতা মুস্তাফিজুর রহমান নাকি এতটাই প্রভাবশালী যে তাঁর বিরুদ্ধে মেডিক্যালের চিকিৎসকরাও বিশেষ মুখ খোলার সাহস দেখান না। তাৎপর্যপূর্ণভাবে অভিযুক্ত ছাত্র নেতার বিষয়ে এদিন কোনও মন্তব্য করতে চাননি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল মৌসুমী নন্দীও।

তবে মুস্তাফিজুর রহমানের প্রবেশে নিষেধাজ্ঞার কথা স্বীকার করে নিয়েছেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু চিকিৎসা বিভাগের প্রধান তারাপদ ঘোষ। পড়ুয়াদের অভিযোগ, বেছে বেছে সুন্দরী মহিলা ডাক্তারদের বাধ্য করা হত আইটেম সং এর সঙ্গে নাচতে। অভিযুক্তর প্রভাব নাকি এতটাই যে পড়ুয়াদের পাস, ফেলও ঠিক হত তার ইশারায়!


```