Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রক্ষক নিজেই নির্যাতিতা! সাব ইন্সপেক্টর স্ত্রীকে বেধড়ক পেটাচ্ছে উকিল স্বামী, ভিডিও ভাইরাল

দ্য ওয়াল ব্যুরো: স্ত্রী দিল্লী পুলিশের অধীনস্থ একটি থানার সাব ইন্সপেক্টর। স্বামী নিজেও পেশায় উকিল। উচ্চপদস্থ চাকুরিজীবী হওয়া, কিংবা আপাতদৃষ্টিতে শিক্ষিত হওয়া, স্ত্রীর গায়ে স্বামীর হাত তোলায় এসব কোনও কিছুই বাধা হয়ে দাঁড়াচ্ছিল না। মাতৃত্বক

রক্ষক নিজেই নির্যাতিতা! সাব ইন্সপেক্টর স্ত্রীকে বেধড়ক পেটাচ্ছে উকিল স্বামী, ভিডিও ভাইরাল

শেষ আপডেট: 12 December 2022 10:27

দ্য ওয়াল ব্যুরো: স্ত্রী দিল্লী পুলিশের অধীনস্থ একটি থানার সাব ইন্সপেক্টর। স্বামী নিজেও পেশায় উকিল। উচ্চপদস্থ চাকুরিজীবী হওয়া, কিংবা আপাতদৃষ্টিতে শিক্ষিত হওয়া, স্ত্রীর গায়ে স্বামীর হাত তোলায় এসব কোনও কিছুই বাধা হয়ে দাঁড়াচ্ছিল না। মাতৃত্বকালীন ছুটিতে থাকা অবস্থায় প্রতিদিন স্বামীর নির্যাতনের শিকার হচ্ছিলেন স্ত্রী। সেই মারধরের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে ইন্টারনেটে (Female cop harassed by advocate husband)। তা দেখে নেটিজেনদের একটাই প্রশ্ন: সমাজের 'রক্ষক' যিনি, স্বামীর হাত থেকে তাঁকে রক্ষা করবে কে?

ডলি টেবথিয়া দিল্লি পুলিশের (Delhi Police) একজন সাব ইন্সপেক্টর। সোমবার, অর্থাৎ আজই টুইটারে নিজের একটি অ্যাকাউন্ট খুলে সেখানে পরপর বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেন তিনি, যেগুলি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ডলি লিখেছেন, 'আমি দিল্লি পুলিশের একজন সাব ইন্সপেক্টর। বর্তমানে মাতৃত্বকালীন ছুটিতে রয়েছি। আমি আমার স্বামী উকিল তরুণ দাবাসের কাছে প্রত্যেকদিন নির্যাতনের শিকার হয়ে চলেছি। আজ সে প্রকাশ্য দিবালোকে আমার গায়ে হাত তুলেছে। দয়া করে উপযুক্ত ব্যবস্থা নিন।'

https://twitter.com/TevathiaDoli/status/1602197711239139329?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1602197711239139329%7Ctwgr%5E41f977413210a7d25d34d031752b37272ece66a7%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.freepressjournal.in%2Findia%2Fdelhi-crime-female-cop-harassed-by-advocate-husband-in-broad-daylight-shares-cctv-video

ডলির পোস্ট করা ভিডিওটিতে দেখা যাচ্ছে, তরুণ একটি কালো রংয়ের গাড়ি চালিয়ে এসে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অন্য একটি সাদা রঙের গাড়িতে ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারছে। সেই দৃশ্য দেখেই তরুণের গাড়ির রিয়ার ভিউ মিররটি ভেঙে দেন ডলি। এরপরেই গাড়ি থেকে নেমে এসে স্ত্রীকে বেধড়ক মারতে শুরু করে তরুণ। চুলের মুঠি ধরে মাটিতে ফেলে দেওয়ার পাশাপাশি তাঁকে কিল-চড়-থাপ্পড় মারতে দেখা যায় তরুণকে।

https://twitter.com/TevathiaDoli/status/1602012965573730306?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1602012965573730306%7Ctwgr%5E41f977413210a7d25d34d031752b37272ece66a7%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.freepressjournal.in%2Findia%2Fdelhi-crime-female-cop-harassed-by-advocate-husband-in-broad-daylight-shares-cctv-video

ভিডিও পোস্ট করে দিল্লি পুলিশের কমিশনার, মহিলা কমিশন, সংবাদমাধ্যম, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর টুইটার হ্যান্ডলগুলিকে ট্যাগ করে তাঁদের কাছে সাহায্য চান ডলি। তিনি জানিয়েছেন, গত কয়েক মাস ধরেই এমন নির্যাতনের শিকার হয়ে আসছেন তিনি। উকিল হওয়ার কারণে তাঁর স্বামী তরুণ নাকি নিশ্চিত, তাকে কেউ গ্রেফতার করতে পারবে না।

স্বামীর হাতে পুলিশ কর্মী স্ত্রীর এমন বেধড়ক মার খাওয়ার দৃশ্য ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যেই। ভিডিওটি রিটুইট করেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারপারসন স্বাতী মালিয়াল। তিনি লেখেন, 'পুলিশ নিজেই টুইটারে সাহায্য চাইছে! আমি দিল্লি পুলিশকে নোটিশ পাঠাব, যাতে কড়া ব্যবস্থা নেওয়া হয়। যদি পুলিশ নিজেই সুরক্ষিত না হয়, তাহলে সাধারণ মহিলারা কী করে সুরক্ষিত থাকবে?'

https://twitter.com/SwatiJaiHind/status/1602201381993349121?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1602201381993349121%7Ctwgr%5E41f977413210a7d25d34d031752b37272ece66a7%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.freepressjournal.in%2Findia%2Fdelhi-crime-female-cop-harassed-by-advocate-husband-in-broad-daylight-shares-cctv-video

বিষয়টি নিয়ে এখনও পুলিশের তরফ থেকে কোনরকম ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানা যায়নি। তবে সাব ইন্সপেক্টর স্ত্রীর গায়ে স্বামীর এভাবে প্রকাশ্যে হাত তোলার দৃশ্য দেখে স্তম্ভিত নেটিজেনরা।

স্ত্রীকে খুনের দায়ে জেল খাটলেন স্বামী ও তাঁর বন্ধু, এদিকে দিব্যি সংসার করছে ‘নিহত’ সেই তরুণী


```