Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের সঙ্গে পাল্লা দিতে লক্ষাধিক বারুদ, কোটি টাকার আগ্নেয়াস্ত্র কিনছে পাকিস্তান, জানাচ্ছে আই বি

দ্য ওয়াল ব্যুরো: সীমান্তে লাগাতার সংঘর্ষবিরতি লঙ্ঘন চলছেই । ভারতীয় সেনাদের পাল্টা জবাবও চাপ বাড়াচ্ছে । তাই সেনাদের কড়া নজরদারি, পাল্টা আক্রমণ রুখতে এবার অন্য পথ বেছে নিল পাকিস্তান । দেশের আর্থিক ঘাটতির তোয়াক্কা না করে বিদেশ থেকে বিপুল টাক

ভারতের সঙ্গে পাল্লা দিতে লক্ষাধিক বারুদ, কোটি টাকার আগ্নেয়াস্ত্র কিনছে পাকিস্তান, জানাচ্ছে আই বি

শেষ আপডেট: 19 January 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: সীমান্তে লাগাতার সংঘর্ষবিরতি লঙ্ঘন চলছেই । ভারতীয় সেনাদের পাল্টা জবাবও চাপ বাড়াচ্ছে । তাই সেনাদের কড়া নজরদারি, পাল্টা আক্রমণ রুখতে এবার অন্য পথ বেছে নিল পাকিস্তান । দেশের আর্থিক ঘাটতির তোয়াক্কা না করে বিদেশ থেকে বিপুল টাকা দিয়ে প্রচুর বারুদ, কামান কেনার পরিকল্পনায় ইমরানের দেশ । কোন্ দেশ থেকে ঠিক কী কী অস্ত্র কিনছে পাকিস্তান, সেই তথ্যও ভারতীয় গোয়েন্দাদের হাতে এসেছে । গোয়েন্দা সূত্রে খবর, ইতিমধ্যেই ইতালির সঙ্গে অস্ত্র চুক্তি সেরে ফেলেছে পাকিস্তান । সীমান্ত এলাকা অশান্ত করতেই এতকিছু পরিকল্পনা পাকিস্তানের বলে জানাচ্ছেন গোয়েন্দারা । ঠিক কী কী অস্ত্র কিনছে পাকিস্তান! জানা যাচ্ছে, ইতালির থেকে ইতিমধ্যেই ১২১টি হুইতজার গান কিনেছে পাকিস্তান । শক্তিশালী হুইতজারের বিশেষত্ব হলো অনেক দূর পর্যন্ত এই আগ্নেয়াস্ত্র হামলা চালাতে সক্ষম। গোয়েন্দারা জানাচ্ছেন, ১২১ টি হুইতজার গান চালাতে প্রয়োজন পর্যাপ্ত বারুদ । যা পাকিস্তানের কাছে নেই । এইবার সেই বারুদই ইতালির কাছ থেকে কিনতে চলেছে পাকিস্তান । ইতালির কাছ থেকে প্রায় লক্ষাধিক বারুদ কিনতে পারে বলে খবর ।Image result for howitzer gun পাশপাশি, ইন্টালিজেন্স ব্যুরোকে অবাক করছে আরও একটি তথ্য । আর তা হলো, বিপদে সবসময় যে দেশকে পাশে পেয়েছে, সেই চিন থেকে কেন হুইতজার গান আমদানি করলো না পাকিস্তান । তথ্য বলছে, চিনে হুইতজার গানের দাম বেশি হওয়ার কারণেই ইতালির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ইসলামাবাদ । সেক্ষেত্রে চিনের সঙ্গে পাকিস্তানের পারস্পরিক সম্পর্ক প্রভাবিত হয়েছে কি না, তা অবশ্যই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে । দেশভক্তি কতটা গভীর! জানতে চেয়ে প্রধানমন্ত্রীরও প্রশ্ন ‘How’s the Josh!!’ আপাতত গোয়েন্দারা নিশ্চিত, সীমান্তে ভারতীয় সেনাদের বিপাকে ফেলতেই ইতালির সঙ্গে অস্ত্র চুক্তি করেছে পাকিস্তান । কারণ, ২০১৮ সালে মোট ২,৯৩৬ বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাক সেনা ।  যা গত ১৫ বছরের রেকর্ড ভেঙেছে । এর ফলে, সীমান্তে ভারতীয় সেনার নজরদারি কয়েক গুন বেড়েছে । শুধু তাই নয়, পাকিস্তানকে জবাব দিতে কোনও খামতি রাখছে না ভারতীয় সেনা । যার বড় প্রমাণ হলো, ১৬ জানুয়ারি পাকিস্তানের পাঁচ সেনাকে খতম করে ভারতীয় সেনা । ধ্বংস করা হয় পাক বাঙ্কার । পুঞ্চ সেক্টরে প্রথমে হামলা চালায় পাকিস্তান । তারই পাল্টা জবাব দেয় সেনা । Image result for Fearing Retaliatory Action by Indian Army, Pakistan Buying 1 Lakh Shells এই পরিস্থিতিতে পাকিস্তান ভয় পেয়েই নিজের সামরিক ক্ষমতা বাড়াতে চাইছে বলে গোয়েন্দা সূত্রে খবর । তাই শক্তিশালী হুইতজার গানের উপরই ভরসা বাড়ছে পাকিস্তানের । সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, ভারতের কাছে এই মুহূর্তে হুইতজার গানের সংখ্যা কত। আইবি জানাচ্ছে, ২০১৭ সালে আমেরিকার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে পাঁচ হাজার কোটি টাকা দিয়ে ১৪৮টি হুইতজার গান কেনে ভারত । ২০১৮ সালে সেই সংখ্যা আরও বেড়েছে বলেই খবর । পড়ুন- https://www.four.suk.1wp.in/republic-day-celebration-in-delhi-all-women-assam-rifles-contingent-to-script-history/      

```