Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

কালিম্পংয়ে খাদে পড়ল গাড়ি! দুর্ঘটনায় মৃত্যু দশ মাসের শিশু সহ বাবার, আশঙ্কাজনক মা ও মেয়ে

লাভা বাজারের কাছে পাহাড়ি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ৩০০ মিটার নীচে খাদে পড়ে যায়।

কালিম্পংয়ে খাদে পড়ল গাড়ি! দুর্ঘটনায় মৃত্যু দশ মাসের শিশু সহ বাবার, আশঙ্কাজনক মা ও মেয়ে

প্রতীকী ছবি

শেষ আপডেট: 5 June 2024 14:01

দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গের পাহাড়ে পথ দুর্ঘটনার কবলে পড়েন একই পরিবারের চারজন। মৃত্যু হয়েছে দশ মাসের শিশু সহ বাবার। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন মা ও মেয়ে।

পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার রাতে গরুবাথানের পাথরঝোড়া থেকে কালিম্পংয়ে বাড়ি ফিরছিলেন একই পরিবারের চারজন। লাভা বাজারের কাছে পাহাড়ি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ৩০০ মিটার নীচে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই বিনোদ ছেত্রী এবং তাঁর দশ মাসের শিশু আভিয়ান ছেত্রীর মৃত্যু হয়েছে। সম্ভবত বিনোদ ছেত্রী নিজেই গাড়ি চালাচ্ছিলেন। 

মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। অন্যদিকে, পরিবারের দুই সদস্য অর্থাৎ মা ও মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কালিম্পং জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে,  কোনও আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিল ওই পরিবার। রাতের অন্ধকারে গাড়ির চালক পাহাড়ি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

কয়েকদিন আগে সিকিমে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় বাঙালি পর্যটকদের গাড়ি। কলকাতার পাঁচ জন পর্যটকের একটি পরিবারকে নিয়ে শিলিগুড়ি থেকে গ্যাংটকের দিকে যাচ্ছিল গাড়িটি। সাংখোলার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটক-বোঝাই গাড়িটি রানিখোলা নদীতে পড়ে যায় । ঘটনাস্থলেই মৃত্যু হয় কলকাতার এক বাসিন্দা সহ গাড়ির চালকের। আহত হন চারজন।


```