Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৫ বছরের মেয়েকে ধর্ষণ করেছিল বাবা-মামা, প্রত্যেককে ৮৪ বছরের কারাদণ্ড দিল আদালত

দ্য ওয়াল ব্যুরো: ৫ বছরের মেয়েকে উপর্যুপরি ধর্ষণ করেছিল বাবা এবং মামা (Minor raped)। সেই ঘটনাতেই বিশেষ পকসো আদালত অভিযুক্তদের দুজনের প্রত্যেককে ৮৪ বছরের কারাদণ্ডে দণ্ডিত করল (Father Uncle Get 84 Years Of Jail)। কারাদণ্ডের পাশাপাশি অভিযুক্ত

৫ বছরের মেয়েকে ধর্ষণ করেছিল বাবা-মামা, প্রত্যেককে ৮৪ বছরের কারাদণ্ড দিল আদালত

শেষ আপডেট: 20 May 2023 01:23

দ্য ওয়াল ব্যুরো: ৫ বছরের মেয়েকে উপর্যুপরি ধর্ষণ করেছিল বাবা এবং মামা (Minor raped)। সেই ঘটনাতেই বিশেষ পকসো আদালত অভিযুক্তদের দুজনের প্রত্যেককে ৮৪ বছরের কারাদণ্ডে দণ্ডিত করল (Father Uncle Get 84 Years Of Jail)। কারাদণ্ডের পাশাপাশি অভিযুক্তদের প্রত্যেককে তিন লক্ষ টাকা করে জরিমানাও করেছে আদালত।

ঘটনাটি কেরলের দেবীকূলম এলাকার। সূত্রের খবর, ২০২১ সালে বাড়ি খালি থাকার সুযোগ নিয়ে ৫ বছরের শিশুকে নাকি একাধিকবার ধর্ষণ করে তারই নিজের বাবা এবং মামা। ঘটনাচক্রে ধর্ষণের দৃশ্য চোখে পড়ে যায় শিশুটির মায়ের। সঙ্গে সঙ্গে চাইল্ড লাইনে খবর দেন তিনি। তাদের তরফেই ঘটনাটি জানানো হয় থানায়।

সেই ঘটনায় পকসো আইনে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে বিশেষ আদালতে মামলার শুনানি শুরু হয়। তদন্ত শুরু করেন মারায়ুর থানার সার্কেল ইন্সপেক্টর বিজয় পিপি এবং ডেপুটি পুলিশ সুপার কেআর মনোজ। তাঁরা ২০২২ সালে আদালতে চার্জশিট দাখিল করেন। বৃহস্পতিবার সেই মামলায় দুই অভিযুক্তকেই দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেছে পকসো ফাস্ট ট্র্যাক কোর্ট। পকসো আইন, ভারতীয় দণ্ডবিধি এবং জুভেনাইল জাস্টিস অ্যাক্টের ধারা অনুযায়ী দুজনের প্রত্যেককে ভিন্ন ভিন্ন মামলা মিলিয়ে ৮৪ বছরের কারাদণ্ডের সাজা দিয়েছেন বিচারপতি। সেই সঙ্গে দুজনকে তিন লক্ষ টাকা করে জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি যা দেওয়া হবে নিগৃহীতা শিশুটিকে।

তবে ভিন্ন ভিন্ন মামলা মিলিয়ে মোট ৮৪ বছরের সাজা দেওয়া হলেও আসলে তারা ২০ বছর কারাদণ্ড ভোগ করবে। এর কারণ হল, সমস্ত সাজাগুলির মধ্যে সর্বোচ্চ সাজাটি ২০ বছরের এবং, সবকটি সাজাই একসঙ্গে ভোগ করবে দোষীরা, জানিয়েছে আদালত।

মোদী সরকারের অর্ডিন্যান্স, দিল্লিতে শেষ কথা উপরাজ্যপাল, খারিজ সুপ্রিম কোর্টের রায়


```