Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেয়ের মাধ্যমিকে আপত্তি বাবার, বাড়িতে আটকে মারধর! মাকে নিয়ে পুলিশের দ্বারস্থ পরীক্ষার্থী

মাধ্যমিক পরীক্ষা দিতে মাকে নিয়ে সটান থানায় পৌঁছে যায় পরীক্ষার্থী।

মেয়ের মাধ্যমিকে আপত্তি বাবার, বাড়িতে আটকে মারধর! মাকে নিয়ে পুলিশের দ্বারস্থ পরীক্ষার্থী

শেষ আপডেট: 3 February 2024 20:50

দ্য ওয়াল ব্যুরো: মেয়ের পড়াশোনায় আপত্তি ছিল বাবার। মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিক, চাইতেন না তিনি। পড়াশোনা আটকাতে মারধর থেকে ঘরে আটকে রাখা, কোনও কিছুই বাকি ছিল না। তবুও মেয়ের জীবনের প্রথম বড় পরীক্ষা দেওয়া আটকাতে পারলেন না। মাধ্যমিক পরীক্ষা দিতে মাকে নিয়ে সটান থানায় পৌঁছে যায় পরীক্ষার্থী। পুলিশের সাহায্যে পরীক্ষায় বসল মুর্শিদাবাদের তাহামীরা খাতুন।

ফরাক্কা ব্লকে দুর্গাপুর এলাকায় থাকে তাহরীমা খাতুন। তার মাধ্যমিক সেন্টার পরেছিল ফরাক্কা অর্জুনপুর হাইস্কলে। পরীক্ষার্থীর মায়ের অভিযোগ,  মেয়ে যাতে মাধ্যমিক পরীক্ষা না দেয় তার জন্য বাড়িতে অশান্তি করছিল তার বাবা। এমনকি মেয়েকে মারধর করে বলে অভিযোগ। তারপরই তার সঙ্গে ফরাক্কা থানায় দ্বারস্থ হয় তাহরীমা। সংশ্লিষ্ট থানার আইসি দেবব্রত চক্রবর্তী নিজে ওই পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। 

জানা গিয়েছে, রফিকুল ইসলাম ও পপি বিবির চার সন্তান। তাহামীরারা  তিন বোন, এক ভাই। পেশায় রাজমিস্ত্রি রফিকুলের বড় মেয়ে তাহামীরা। অভিযোগ, রফিকুল চান না তাঁর মেয়ে পড়াশোনা করুক। শনিবার পরীক্ষা দিতে না যাওয়ার জন্যও তাঁকে মারধর করা হয়। তবুও শেষ পর্যন্ত তাঁকে দমানো যায়নি।


```