Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সব ধর্ষকের কঠিন সাজা হোক! এই বার্তা দিতেই দুই মেয়েকে সঙ্গে নিয়ে ভারত ভ্রমণে বেরিয়েছেন বাবা

দীর্ঘ কয়েক বছর নেভিতে অফিসার পদে কর্মরত ছিলেন অনিল। বছর দুয়েক আগে স্ত্রী মারা যান। তারপর সামাজিক সুরক্ষার বার্তা দিতে দুই সন্তানকে নিয়ে বেরিয়ে পড়েন বাড়ি থেকে। 

সব ধর্ষকের কঠিন সাজা হোক! এই বার্তা দিতেই দুই মেয়েকে সঙ্গে নিয়ে ভারত ভ্রমণে বেরিয়েছেন বাবা

দুই মেয়েকে নিয়ে অনিল চৌহান

শেষ আপডেট: 13 May 2025 16:57

কাজল বসাক, নদিয়া

ধর্ষকদের কঠিন শাস্তি হোক। এই বার্তা নিয়ে নাবালিকা দুই কন্যাকে নিয়ে হেঁটে চলেছেন বাবা। গোটা ভারতবর্ষ ঘুরবেন তিনি। শান্তিপুরের ফুলিয়ায় ১২ নম্বর জাতীয় সড়কে দেখা মিলল অনিল চৌহানের। উপকূল শহর দিউতে বাড়ি অনিলের। সেখান থেকে এসে পৌঁছেছেন শান্তিপুরে।

দীর্ঘ কয়েক বছর নেভিতে অফিসার পদে কর্মরত ছিলেন অনিল। বছর দুয়েক আগে স্ত্রী মারা যান। তারপর সামাজিক সুরক্ষার বার্তা দিতে দুই সন্তানকে নিয়ে বেরিয়ে পড়েন বাড়ি থেকে। গত দু বছর তিন মাস ধরে দৈনিক ২৫ কিলোমিটার করে হেঁটে চলেছেন অনিল। রোদ, ঝড়, জল, বৃষ্টিকে উপেক্ষা করেই হাঁটছেন তিনি। লক্ষ্য একটাই। দেশের সব মেয়েরা যাতে সুরক্ষিত থাকে।

তাঁর দুই শিশুর একজন পরে ক্লাস ওয়ানে অন্যজন ক্লাস সিক্সে, রাস্তায় অনলাইনে পড়াশোনা করে শিক্ষার পাঠক্রম নিচ্ছে দুই মেয়ে। বাবারও যেমন ক্লান্তি নেই, তেমনই ক্লান্তিহীন মেয়েরাও। সামনের রাস্তায় যতই বাধাবিঘ্ন আসুক,নিজেদের লক্ষ্যে অবিচল থাকতে চান তাঁরা। পূর্ব ভারতের চিন সীমান্ত ছুঁয়ে আপাতত যাত্রা শেষ করতে চান। তবে যে বার্তা দিতে ঘর ছেড়েছেন তা নিয়ে আগামীতেও জারি থাকবে লড়াই জানালেন, অনিল চৌহান।


```