Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

স্ত্রী পরকীয়া করে! সন্দেহে চার বছরের মেয়েকে আছড়ে ব্রিজ থেকে নদীতে ফেলে মারল বাবা

গোটা ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী। 

স্ত্রী পরকীয়া করে! সন্দেহে চার বছরের মেয়েকে আছড়ে ব্রিজ থেকে নদীতে ফেলে মারল বাবা

ফাইল ছবি।

শেষ আপডেট: 15 March 2025 11:24

দ্য ওয়াল ব্যুরো: স্ত্রী নাকি পরকীয়া করে! এই সন্দেহে দাম্পত্য কলহ ছিলই। অভিযোগ, সেই রাগে ঘুরতে যাওয়ার নাম করে নিজের চার বছরের মেয়েকে বাড়ি থেকে নিয়ে গিয়ে রাস্তায় আছড়ে ব্রিজ থেকে নদীতে ফেলে দিল বাবা। 

নদিয়ার (Nadia) ধুবুলিয়া থানার মায়াকোল এলাকার ঘটনা। খবর পেয়ে নদী থেকে চার বছরের মেয়ের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্ত বাবাকে গ্রেফতার করে শনিবার আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন তদন্তকারীরা। গোটা ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী। 

পুলিশের দাবি, জেরায় ধৃত বুদ্ধদেব ঘোষ মেয়েকে খুনের কথা স্বীকার করে নিয়েছেন। একই সঙ্গে পুলিশের কাছে বুদ্ধদেবের অভিযোগ, তাঁর স্ত্রী পরকীয়া করতেন। এ নিয়ে হামেশাই ঝামেলাও হত।

শুক্রবার দোলের দিন কী ঘটেছিল? ধৃত বুদ্ধদেবের মা পুলিশকে জানিয়েছে, বউমা রাগারাগি করে বাপের বাড়ি চলে গিয়েছিল। বাড়ি ফিরে ছেলে বউকে দেখতে না পেয়ে মেয়েকে জিজ্ঞেস করে। এরপরই সন্ধেয় মেয়েকে ঘুরতে যাওয়ার নাম করে রাস্তায় নিয়ে গিয়ে আছড়ে মেরে ফেলে। পরে দেহ লোপাটের জন্য জলঙ্গী নদীতে ভাসিয়ে দেয়।

বাড়ি ফিরে বুদ্ধদেব নিজেই মায়ের কাছে স্বীকার করেন মেয়েকে খুনের কথা। খবর পেয়ে গ্রামবাসীরা তাকে আটকে রাখে। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তল্লাশি চালিয়ে গভীর রাতে নদী থেকে শিশুকন্যার দেহ উদ্ধার করে পুলিশ। গোটা ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।


```