Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৩ বছরের সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ বাবার! একাদশীর রাতে হইচই বহরমপুরে

সন্তানকে নিয়ে মরে যেতে বলেছিল স্ত্রী। তাই তিন বছরের সন্তানকে নিয়ে ভাগীরথীতে ঝাঁপ দিলেন স্বামী। একাদশীর রাতে এমন ঘটনায় শোরগোল পড়ে যায় বহরমপুরে। তবে স্থানীয় মানুষ ওই ব্যক্তিকে সন্তান নিয়ে ভাগীরথীতে ঝাঁপ দিতে দেখে ছুটে আসেন। তাদের সক্রিয়তায় দুজনেই প্রাণে বেঁচে যায়।

৩ বছরের সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ বাবার! একাদশীর রাতে হইচই বহরমপুরে

শেষ আপডেট: 26 October 2023 12:51

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: সন্তানকে নিয়ে মরে যেতে বলেছিল স্ত্রী। তাই তিন বছরের সন্তানকে নিয়ে ভাগীরথীতে ঝাঁপ দিলেন স্বামী। একাদশীর রাতে এমন ঘটনায় শোরগোল পড়ে যায় বহরমপুরে। তবে স্থানীয় মানুষ ওই ব্যক্তিকে সন্তান নিয়ে ভাগীরথীতে ঝাঁপ দিতে দেখে ছুটে আসেন। তাদের সক্রিয়তায় দুজনেই প্রাণে বেঁচে যায়। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বহরমপুরের রামেন্দ্রসুন্দর ত্রিবেদী ব্রিজে রাতে এক ব্যক্তিকে সন্তানকে কোলে নিয়ে উদ্ভ্রান্তের মত ছুটতে দেখা যায়। নিমেষের মধ্যে ওই ব্যক্তি শিশুসন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেন। 

ঘটনার সময় বিপর্যয় মোকাবিলা দফতরের দল সেতুর কাছে ঘোরাফেরা করছিল। এই ঘটনার দিকে তাঁদের দৃষ্টি আকর্ষণ করতেই তাঁরা  দুজনকে উদ্ধার করতে এগিয়ে যায়। তাঁদের জন্যই তিন বছরের শিশু ও ওই ব্যক্তি প্রাণে বেঁচে যান। পরবর্তীতে দুজনকেই চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে দুজনের অবস্থাই স্থিতিশীল। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম রহমান শেখ। তিনি জানিয়েছেন, স্ত্রীর সঙ্গে প্রায়ই তাঁর অশান্তি লেগে থাকত। কয়েকদিন আগে কাজ করতে মুম্বইয়ে গিয়েছিলেন স্ত্রী। সেখানে থেকে ফিরে রহমানের সঙ্গে তিনি সংসার করতে চাইছিলেন না। একাদশীর দিনও স্ত্রীর সঙ্গে অশান্তি হয়েছিল রহমানের। সেই সময় স্ত্রী তাঁকে বলেন, ছেলেকে নিয়ে মরে যেতে। সেই অভিমানেই তিনি নদীতে ঝাঁপ দিয়েছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।


```