Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কোটায় ছেলেকে দেখতে এসেছিলেন বাবা, ফেরার পথে ফোন পেলেন, ফ্যান থেকে ঝুলছে ছেলে

দ্য ওয়াল ব্যুরো: ছেলের সঙ্গে দেখা করে বাড়ি ফিরছিলেন তিনি, আচমকাই বেজে ওঠে ফোন। ফোন ধরতেই তাঁকে জানানো হয়, তাঁর ছেলে আর বেঁচে নেই। আত্মহত্যা করেছে! কান্নায় ভেঙে পড়েন মাঝ রাস্তাতেই। উত্তরপ্রদেশ থেকে আবার কোটায় (Kota Suicide Case Update

কোটায় ছেলেকে দেখতে এসেছিলেন বাবা, ফেরার পথে ফোন পেলেন, ফ্যান থেকে ঝুলছে ছেলে

শেষ আপডেট: 11 August 2023 12:19

দ্য ওয়াল ব্যুরো: ছেলের সঙ্গে দেখা করে বাড়ি ফিরছিলেন তিনি, আচমকাই বেজে ওঠে ফোন। ফোন ধরতেই তাঁকে জানানো হয়, তাঁর ছেলে আর বেঁচে নেই। আত্মহত্যা করেছে! কান্নায় ভেঙে পড়েন মাঝ রাস্তাতেই। উত্তরপ্রদেশ থেকে আবার কোটায় (Kota Suicide Case Update) ফিরে যান মণীশ প্রজাপতের বাবা।

বৃহস্পতিবার সকালেই রাজস্থানের কোটায় (Kota) ফের ছাত্র মৃত্যুর ঘটনা সামনে আসে। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতি নিতে উত্তরপ্রদেশের আজমগড় থেকে কোটায় এসেছিল চার মাস আগেই। ১৭ বছর বয়সি মণীশের চোখে মুখে তখন ছিল হাসি-খুশি, এমনই জানালেন তাঁর বাবা।

কিন্তু দু'মাসেই সেই চিত্র পাল্টে যায়। 'কোটা ফ্যাক্টরি'র চাপে দিশেহারা হয়ে ওঠে মণীশ। সে কথা বাড়িতে জানিয়েছিল, কিন্তু মণীশের বাবা-মা তখন সে ব্যাপারে আমল দেননি। ভেবেছিলেন, বাড়ি ছেড়ে অতদূরে গিয়ে একা একা থাকছে বলেই মন খারাপ হচ্ছে। আগের দিনই ছেলের সঙ্গে দেখা করতে কোটায় আসেন মণীশের বাবা। তখনওর বুঝতে পারেননি, তাঁর ছেলে এমন চরম পদক্ষেপ করার ভাবনা চিন্তা করছে।

বাড়ি ফেরার পথে মণীশের বাবা বৃহস্পতিবার আটটা নাগাদ বার কয়েক চেষ্টা করেন, কিন্তু কোনও সাড়া না পেয়ে হস্টেলের নম্বরে ফোন করেন। পরে মণীশের আত্মহত্যার খবর দেওয়া হয় তার বাবাকে (Kota Suicide Case Update)।

হস্টেলের কেয়ারটেকার রাকেশই প্রথম মণীশকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁর কথায়, মণীশের বাবার ফোন পেয়েই পাঁচতলায় মণীশের ঘরে যান তিনি। দরজায় বার কয়েক টোকা মারলেও কোনও সাড়া মেলে না। তারপর জানলা দিয়ে উঁকি মেরে দেখেন ঘরের ফ্যান থেকে ঝুলছে মণীশ। রাজেশই পুলিশকে খবর দেন।

এই বছরে এই নিয়ে কোটায় মোট ২১ জন ছাত্রের আত্মহত্যার অভিযোগ উঠল। তবে বছর বছরই কোটায় এই মৃত্যু মিছিল লেগে থাকে। গত বছর এই সংখ্যাটা ছিল ১৫। কোটা যেন দিনেদিনে মা-বাবা, পড়ুয়াদের কাছে বিভীষিকা হয়ে উঠছে। ব্যর্থতা, আত্মহত্যার আঁতুড়ঘর হয়ে হয়ে উঠছে কোটা।

আরও পড়ুন: 'টিফিন নিত না, মিড ডে মিল খেতে চাইত', সরল স্বপ্নদীপের অপরাধীদের ফাঁসি চাইছেন মা-বাবা


```