Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সামান্য বচসা থেকে বাবাকে ধারালো অস্ত্রের কোপ! বর্ধমানে ছেলের হাতে প্রাণ গেল বৃদ্ধের

ছেলের হাতে প্রাণ গেল বাবার। পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার দেনো গ্রামে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে ছেলে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

সামান্য বচসা থেকে বাবাকে ধারালো অস্ত্রের কোপ! বর্ধমানে ছেলের হাতে প্রাণ গেল বৃদ্ধের

শেষ আপডেট: 24 November 2023 18:53

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: সামান্য বচসা থেকে হত্যাকাণ্ড। ছেলের হাতে প্রাণ গেল বাবার। ঘটনাটি পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার দেনো গ্রামের। ঘটনার পর পালিয়ে গেলেও পরে প্রতিবেশীদের তৎপরতায় ছেলেকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটিতে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম বাসুদেব পাত্র। ৬৪ বছরের ওই বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে তাঁর ছেলে বিশ্বজিৎ খুন করেছেন বলে অভিযোগ। প্রতিবেশীরা জানিয়েছেন, বৃহস্পতিবার বাবা-ছেলে মিলে খামারে কাজ করছিলেন। এমন সময় তাঁদের মধ্যে কোনও কারণে বিবাদ বাঁধে। হাতের কাছে খড় কাটার দা ছিল। তা দিয়েই বিশ্বজিৎ বাবাকে কোপ মারে বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন বৃদ্ধ। কিছুক্ষণ পরই বাড়ির লোকজন বাসুদেববাবুর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন । 

প্রতিবেশী সহ বাড়ির লোকজন তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সেসময় বাড়ি থেকে পালিয়ে যায় বিশ্বজিৎ। খবর দেওয়া হয় পুলিশে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মাধবডিহি থানার পুলিশ।

শুক্রবার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজে। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবারই বাবার খুনে অভিযুক্ত ছেলেকে বর্ধমান আদালতে তোলা হয়। ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।

 ঘটনাটিতে বিস্মিত হয়ে গিয়েছেন আত্মীয় পরিজন থেকে প্রতিবেশী সকলেই। প্রতিবেশীদের দাবি, ওই পরিবারের মধ্যে তেমন কোনও অশান্তির খবর শোনেননি তাঁরা। তাই বাবা-ছেলের ঝগড়া থেকে যে এমন ঘটনা ঘটবে, তা তাঁরা ভাবতেও পারছেন না।


```