Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

‘রাষ্ট্রপতি হতে চাই না, জন্মু-কাশ্মীরের পাশে থাকতে চাই’ বললেন ফারুক

দ্য ওয়াল ব্যুরো: রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election) প্রার্থী হতে চান না জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স পার্টির প্রধান ফারুক আবদুল্লাহ (Farooq Abdullah)। বিরোধীরা কেউ কেউ তাঁর নাম প্রস্তাব করার তাঁদ

‘রাষ্ট্রপতি হতে চাই না, জন্মু-কাশ্মীরের পাশে থাকতে চাই’ বললেন ফারুক

শেষ আপডেট: 18 June 2022 10:52

দ্য ওয়াল ব্যুরো: রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election) প্রার্থী হতে চান না জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স পার্টির প্রধান ফারুক আবদুল্লাহ (Farooq Abdullah)। বিরোধীরা কেউ কেউ তাঁর নাম প্রস্তাব করার তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ফারুক। বিশেষ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কথা উল্লেখ করেছেন তিনি। বলেছেন, দিদি আমার নাম বিরোধী শিবিরের প্রার্থী হিসাবে প্রস্তাব করায় বহু মানুষ আমাকে সমর্থন দেওয়ার কথা বলেছেন। আমি সকলের প্রতি কৃতজ্ঞ। কিন্তু অপারগ।

কেন রাজি নন প্রবীণ এই রাজনীতিবিদ? ফারুকের বক্তব্য, জন্মু-কাশ্মীর খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই সময় রাজনীতির ময়দান ছেড়ে যেতে চাই না।

প্রসঙ্গত, এর আগে এনসিপি নেতা শরদ পাওয়ারও (Sharad Pawar) বিরোধীদের তরফে রাষ্ট্রপতি প্রার্থী হতে অসম্মতি জানিয়েছেন। গত ১৫ জুন দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে শরদ তাঁর সিদ্ধান্ত জানিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা এবং বাংলার প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীর নাম প্রস্তাব করেছিলেন। ঠিক হয়েছিল, ফের ২১ জুলাই বিরোধীরা মিলিত হবেন। সেই বৈঠকের আগেই ফারুক জানিয়ে দিলেন তিনি রাজি নন। প্রসঙ্গত, গতকালই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ঘোষণা করেছেন, ডিসেম্বর নাগাদ জন্মু-কাশ্মীরে বিধানসভার ভোট হতে পারে।

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী কি শরদ পাওয়ার? কী বললেন এনসিপি প্রধান


```