Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

স্ত্রীকে গণধর্ষণ, গোপনাঙ্গে সিগারেটের ছ্যাঁকা! ব্যবসায়ীর ফার্মহাউস ভেঙে দিল ইন্দোর প্রশাসন

দ্য ওয়াল ব্যুরো: বিয়ে করা বউ থাকতেও  আবার বিয়ে এবং সেই মহিলার (wife) ওপর দিনের পর দিন অত্যাচার, ধর্ষণ (rape) (torture) ! এমন মারাত্মক অভিযোগে ইন্দোরের রিয়েল এস্টেট ব্যবসায়ীর (real estate businessman) বিরুদ্ধে পুলিশি তদন্ত শুরু (probe)  হ

স্ত্রীকে গণধর্ষণ, গোপনাঙ্গে সিগারেটের ছ্যাঁকা! ব্যবসায়ীর ফার্মহাউস ভেঙে দিল ইন্দোর প্রশাসন

শেষ আপডেট: 18 January 2022 03:55

দ্য ওয়াল ব্যুরো: বিয়ে করা বউ থাকতেও  আবার বিয়ে এবং সেই মহিলার (wife) ওপর দিনের পর দিন অত্যাচার, ধর্ষণ (rape) (torture) ! এমন মারাত্মক অভিযোগে ইন্দোরের রিয়েল এস্টেট ব্যবসায়ীর (real estate businessman) বিরুদ্ধে পুলিশি তদন্ত শুরু (probe)  হয়েছে। তবে গ্রেফতারি, তদন্তের পাশাপাশি দৃষ্টান্ত স্থাপন করতে অভিনব পদক্ষেপ করল জেলা প্রশাসন। ওই ব্যবসায়ীর বেআইনি খামারবাড়ি (farmhouse) ভেঙে গুঁড়িয়ে দিল তারা। ওই ব্যবসায়ী ও তাঁর চার সঙ্গী  স্ত্রীর ওপর দৈহিক অত্যাচার, গণধর্ষণ, অস্বাভাবিক যৌন কার্যকলাপ চালিয়েছেন বলে অভিযোগ পেয়ে পুলিশ ৫জনকেই গ্রেফতার করে। ছত্তিশগড়ের মহিলার অভিযোগক্রমে দায়ের হওয়া এফআইআর অনুসারে. বিবাহিত হওয়া সত্ত্বেও ওই ব্যবসায়ী ম্যাট্রিমনিয়াল সাইটের মাধ্যমে যোগাযোগ করে মহিলাকে বিয়ে করেন। কিন্তু ২০১৯ এর নভেম্বর থেকে ২০২১ এর মধ্যে তাঁকে একাধিকবার গণধর্ষণ ও তাঁকে অস্বাভাবিক যৌনতায় লিপ্ত  হতে বাধ্য করা হয়। গোপনাঙ্গে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা, মারধর, এমনকী প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয় বলে অভিযোগ মহিলার। সোমবার জেলা  প্রশাসন এক লাখ বর্গফুট এলাকা নিয়ে গড়ে ওঠা ব্যবসায়ীর খামারবাড়ি ভেঙে মাটিতে মিশিয়ে দেয়।  সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট জানান, ২৭ হাজার বর্গফুট এলাকার নির্মাণ বেআইনি বলে ধরা পড়েছে। তাছাড়া, ফার্মহাউসটি নানা অসামাজিক, অনৈতিক কাজকর্মে ব্যবহার করা হত বলে মনে হয়। কী করে বেআইনি ভাবে ফার্মহাউস তৈরি হল, ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। ইন্দোরের কালেক্টর মনীশ সিংয়ের কথায়, অসাধু মানসিকতার অপরাধীদের স্পষ্ট বার্তা দিতেই ওই  ফার্মহাউস ধ্বংস করে দেওয়া হল।  

```