Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

মমতার জমানায় কৃষকদের আয় বেড়েছে ৩ গুণ, বিধানসভায় জানালেন কৃষিমন্ত্রী

একই সঙ্গে এদিন সার সরবরাহেও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ এনেছেন শোভনদেব। কৃষিমন্ত্রীর দাবি, “দিল্লির কাছে ৫.৭৩ লক্ষ টন সার চাওয়া হয়েছিল। মিলেছে মাত্র ৭৫ হাজার টন।”

মমতার জমানায় কৃষকদের আয় বেড়েছে ৩ গুণ, বিধানসভায় জানালেন কৃষিমন্ত্রী

শেষ আপডেট: 7 December 2023 16:51

দ্য ওয়াল ব্যুরো: পালা বদলের বাংলায় কৃষকদের আয় বেড়েছে অতীতের তুলনায় ৩ গুণ। বৃহস্পতিবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে একথা জানান রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ‌্যায়।

সারের কালোবাজারি নিয়ে এদিন বিধানসভায় প্রশ্ন তোলেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। তারই জবাব দিতে গিয়ে কৃষিমন্ত্রী বলেন, “এ ব্যাপারে কৃষি দফতর সজাগ রয়েছে। বেআইনি সার মজুতের খবর পেলেই ব্যবস্থা নেওয়া হয়।’’ এইসময়ই কৃষিমন্ত্রী জানান, বাম আমলের চেয়ে বর্তমানে কৃষকদের আয় ৩ গুণবৃদ্ধি পেয়েছে।

একই সঙ্গে এদিন সার সরবরাহেও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ এনেছেন শোভনদেব। কৃষিমন্ত্রীর দাবি, “দিল্লির কাছে ৫.৭৩ লক্ষ টন সার চাওয়া হয়েছিল। মিলেছে মাত্র ৭৫ হাজার টন।”

এদিন কৃষিমন্ত্রীর কাছে দক্ষিণ ২৪ পরগনায় কৃষকের সংখ‌্যা এবং কৃষকবন্ধু ভাতা ও কৃষি পেনশন প্রাপকের সংখ‌্যা জানতে চান ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি। মন্ত্রী জানান, দক্ষিণ ২৪ পরগনায় ৭.৭৫ লক্ষ কৃষকের মধ্যে ৭.৩২ লক্ষ কৃষক কৃষিবন্ধু ভাতা পাচ্ছেন।

অন্যদিকে এক প্রশ্নের উত্তরে এদিন বিধানসভায় বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস জানান, রাজ্যের আরও একটি তাপ বিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে কাটোয়ায়। ওখানে এনটিপিসি ৬০০ এককর জমি নিয়ে ফেলে রেখেছে। রাজ্য ওই জমি অধিগ্রহণ করে তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলবে। এজন্য কেন্দ্রের সঙ্গে যোগাযোগও করা হয়েছে।

সম্প্রতি রাজ্যে ১.৩২ লক্ষ কিমি বিদ‌্যুতের তার পাতা হয়েছে বলেও জানান অরূপ। তিনি বলেন, “ক্ষুদ্র সেচে সৌরশক্তি ও ভূপৃষ্ঠের জলকে ব‌্যবহারের ওপর আমরা জোর দিচ্ছি।”


```