Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কৃষি আইন রদ করার জন্য সংসদে বিল সোমবারই, মিছিল স্থগিত রাখলেন কৃষকরা

দ্য ওয়াল ব্যুরো : আগামী ২৯ নভেম্বর অর্থাৎ সোমবার শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন (Winter Session)। ওইদিনই সংসদ অভিযান করবে বলে স্থির করেছিল কৃষক সংগঠনগুলির যৌথ মঞ্চ সংযুক্ত কিষাণ মোর্চা। কিন্তু শনিবার জানা যায়, শীত অধিবেশনের প্রথম দিনেই

কৃষি আইন রদ করার জন্য সংসদে বিল সোমবারই, মিছিল স্থগিত রাখলেন কৃষকরা

শেষ আপডেট: 27 November 2021 10:55

দ্য ওয়াল ব্যুরো : আগামী ২৯ নভেম্বর অর্থাৎ সোমবার শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন (Winter Session)। ওইদিনই সংসদ অভিযান করবে বলে স্থির করেছিল কৃষক সংগঠনগুলির যৌথ মঞ্চ সংযুক্ত কিষাণ মোর্চা। কিন্তু শনিবার জানা যায়, শীত অধিবেশনের প্রথম দিনেই কৃষি আইন রদ করার জন্য বিল আসছে। এই প্রেক্ষিতে সোমবারের সংসদ অভিযান স্থগিত রাখল এসকেএম। এদিন কৃষক নেতা দর্শন পাল সংবাদ মাধ্যমকে জানান, সরকার প্রতিশ্রুতি দিয়েছে, শীত অধিবেশনের প্রথম দিনেই কৃষি আইনগুলি বাতিল করবে। তাই 'সংসদ চলো' অভিযান স্থগিত রাখা হচ্ছে। দর্শন পালের কথায়, "প্রধানমন্ত্রীকে চিঠি লিখে আমরা অনেকগুলি দাবি জানিয়েছিলাম। আমরা বলেছিলাম, কৃষকদের বিরুদ্ধে পুলিশকে মামলা তুলে নিতে হবে। ন্যূনতম সহায়ক মূল্যের গ্যারান্টি দিতে হবে। যাঁরা আন্দোলনে অংশগ্রহণ করে শহিদ হয়েছেন, তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। খড় পোড়ানো এবং বিদ্যুৎ বিল নিয়ে যে মামলা হয়েছে, তা বাতিল করতে হবে।" কৃষকনেতা জানান, "আমরা ৪ ডিসেম্বর অবধি অপেক্ষা করব। তারপর আন্দোলনের পরবর্তী কর্মসূচি স্থির করা হবে।" আগামী রবিবার সর্বদলীয় বৈঠকে কৃষকদের দাবিগুলি নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিনই সন্ধ্যায় সংসদীয় এক্সিকিউটিভ মিটিং করবে বিজেপি। সেখানেও মোদী উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। কৃষি আইনগুলি বাস্তবে রূপায়ন করার জন্য কয়েকটি বোর্ড গঠিত হয়েছিল। সেই বোর্ডগুলি এখন ভেঙে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে বোর্ডগুলি যে সিদ্ধান্ত নিয়েছিল, তাও বাতিল করা হয়েছে। এর আগে পিলভিতের বিজেপি সাংসদ বরুণ গান্ধী দাবি করেন, কৃষকদের বিরুদ্ধে যে মিথ্যা, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা করা হয়েছে, তা তুলে নেওয়া হোক। তাছাড়া কৃষকদের দাবিমতো ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে আইন করা হোক। এই দাবি পূরণ না হলে কৃষক আন্দোলনে শেষ হবে না। প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে লখিমপুর খেরিতে কৃষকদের মৃত্যুর কথাও উল্লেখ করেন বিজেপি সাংসদ। গত মাসে সেখানে কৃষকদের জমায়েতের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয়। অভিযোগ, ওই ঘটনায় এক কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে জড়িত ছিলেন। বরুণ দাবি করেছেন, ওই মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। চিঠির শুরুতে বরুণ প্রধানমন্ত্রীর উদ্দেশে লিখেছেন, “তিনটি কৃষি আইন বাতিল করে আপনি যে উদার হৃদয়ের পরিচয় দিয়েছেন, তার প্রশংসা করি।” পরে তিনি লেখেন, ৭০০ জনের বেশি কৃষক ভাই-বোন এই আন্দোলনে শহিদ হয়েছেন। তাঁরা খুব কঠিন পরিস্থিতিতে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছিলেন। আমি বিশ্বাস করি, আপনি যদি আগেই তিনটি আইন রদ করার সিদ্ধান্ত নিতেন, তাহলে এতগুলি প্রাণ যেত না।

```