Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

হরিয়ানায় মার খাওয়ার পরে মারা গেলেন কৃষক! পুলিশের লাঠিচার্জের শিকার হন তিনি

দ্য ওয়াল ব্যুরো: হরিয়ানায় (Haryana) পুলিশের লাঠির (lathicharge) মুখে মার খাওয়া সেই আন্দোলনকারী কৃষক (farmer) মারা গেলেন আজ! কৃষকনেতা গুরনাম সিং চাদুনি জানিয়েছেন, হাসপাতালে মৃত্যু (death) হয়েছে তাঁর। চিকিৎসা চলাকালীন হার্ট অ্যাটাক (heart att

হরিয়ানায় মার খাওয়ার পরে মারা গেলেন কৃষক! পুলিশের লাঠিচার্জের শিকার হন তিনি

শেষ আপডেট: 29 August 2021 17:01

দ্য ওয়াল ব্যুরো: হরিয়ানায় (Haryana) পুলিশের লাঠির (lathicharge) মুখে মার খাওয়া সেই আন্দোলনকারী কৃষক (farmer) মারা গেলেন আজ! কৃষকনেতা গুরনাম সিং চাদুনি জানিয়েছেন, হাসপাতালে মৃত্যু (death) হয়েছে তাঁর। চিকিৎসা চলাকালীন হার্ট অ্যাটাক (heart attack) হয়ে যায় প্রহৃত কৃষক সুশীল কাজলের। কৃষকনেতা টুইট করেন, "হাফ একর জমির মালিক সুশীল কাজল কৃষক আন্দোলনের অংশ ছিলেন গত ৯ মাস ধরে। গতকাল কার্নাল টোলপ্লাজায় পুলিশের লাঠির মুখে গুরুতর আহত হন তিনি। এর পরে হার্ট অ্যাটাকে মারা যান। কৃষক সম্প্রদায় তাঁর এই আত্মত্যাগ ভুলবে না।" গত ন'মাস ধরে কয়েক হাজার কৃষক দিল্লি সীমান্ত অবরোধ করে আছেন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে। এর ফলে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। পথ অবরোধের বিরুদ্ধে জনস্বার্থের মামলা করেছিলেন নয়ডার এক বাসিন্দা। গত সোমবার সেই মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট হরিয়ানা সরকারকে তিরস্কার করে। বিচারপতি বলেন, কেন্দ্র, উত্তরপ্রদেশ ও হরিয়ানা সরকারের একটা সমাধান খুঁজে বার করা উচিত। একইসঙ্গে বলা হয়, কৃষকদের প্রতিবাদ করার অধিকারকে সম্মান জানাতে হবে। আরও পড়ুন: ফের কৃষকদের রক্তপাত ঘটল, হরিয়ানায় পুলিশের লাঠিচার্জ সম্পর্কে বললেন রাহুল গতকাল অভিযোগ ওঠে, হরিয়ানার বিজেপি প্রধান ও পি ধনকরের কনভয় থামাতে চেষ্টা করেছিলেন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকরা। পুলিশ তাঁদের ওপরে লাঠিচার্জ করে। এরপর ক্রুদ্ধ কৃষকরা হরিয়ানার বেশ কয়েকটি রাস্তা অবরোধ করেন। কুরুক্ষেত্র, দিল্লি-অমৃতসর হাইওয়ে, এবং আম্বালার পথে শম্ভু টোল প্লাজা পর্যন্ত অঞ্চল বিরাট যানজটের কবলে পড়ে। একটি ভিডিও ক্লিপে দেখা যায়, রাস্তার ওপরে খাটিয়া পেতে বসে আছেন কৃষকরা। এদিকে তিন কিলোমিটার জুড়ে দাঁড়িয়ে আছে গাড়ি, বাস এবং ট্রাক। অপর একটি ক্লিপে দেখা যায়, হেলমেট পরা দুই পুলিশকর্মী এক ব্যক্তির সঙ্গে তর্ক করছেন। সেই ব্যক্তিকে দেখে মনে হচ্ছে, তিনি গুরুতর আহত। তাঁর জামায় লেগে রয়েছে রক্ত। মাথায় ব্যান্ডেজ বাঁধা রয়েছে। তৃতীয় একটি ভিস্যুয়ালে দেখা যায়, বড় সংখ্যক পুলিশ হেলমেট পরে দাঁড়িয়ে আছে। জানা গেছে, কারনাল অঞ্চলে পুলিশ লাঠিচার্জ করে কৃষকদের উপর। পুলিশের অবশ্য পাল্টা দাবি, কৃষকরা লাঠি দিয়ে বিজেপির রাজ্য প্রধানের গাড়িতে আঘাত করেন। ওই এলাকা থেকে ৩০ কিলোমিটার দূরে বিজেপির বৈঠক হওয়ার কথা ছিল। কৃষকরা মিছিল করে সেদিকে এগোনোর চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে। গত জুন মাসেও হরিয়ানার কৃষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছিল। এইসময় তোহানা শহরে এক বিধায়ক কৃষকদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন। বিক্ষুব্ধ কৃষকরা প্রথমে বিধায়কের গাড়ি ঘিরে ধরেন। পরদিন তাঁরা বিধায়কের বাড়ির চারপাশে অবস্থান করেন। এবার পুলিশি লাঠিচার্জের জেরে প্রাণই চলে গেল এক কৃষকের। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```