Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসিক থেকে মুম্বই, কৃষকদের লং মার্চ শুরু

দ্য ওয়াল ব্যুরো : কৃষি ঋণ মকুব। ন্যূনতম সহায়ক মূল্য। জমির অধিকার। এই তিন দাবিতে বৃহস্পতিবার মহারাষ্ট্রের কয়েক হাজার কৃষক শুরু করলেন লং মার্চ। ১১ মাস আগেই একই দাবিতে তাঁরা মিছিল করেছিলেন। দাবি পূরণ না হওয়ায় তাঁরা ফের লং মার্চ করার সিদ্ধান্ত

নাসিক থেকে মুম্বই, কৃষকদের লং মার্চ শুরু

শেষ আপডেট: 21 February 2019 07:27

দ্য ওয়াল ব্যুরো : কৃষি ঋণ মকুব। ন্যূনতম সহায়ক মূল্য। জমির অধিকার। এই তিন দাবিতে বৃহস্পতিবার মহারাষ্ট্রের কয়েক হাজার কৃষক শুরু করলেন লং মার্চ। ১১ মাস আগেই একই দাবিতে তাঁরা মিছিল করেছিলেন। দাবি পূরণ না হওয়ায় তাঁরা ফের লং মার্চ করার সিদ্ধান্ত নেন। নাসিক থেকে মুম্বই পর্যন্ত ২০০ কিলোমিটার যাবে এই মিছিল। মিছিলের ডাক দিয়েছিল অল ইন্ডিয়া কিষাণ সভা। এই সংগঠনের সঙ্গে মহারাষ্ট্র সরকারের আলাপ আলোচনা চলছে। একই সঙ্গে সরকারের ওপরে চাপ সৃষ্টির জন্য মিছিল করারও সিদ্ধান্ত নিয়েছে ওই সংগঠন। কিষাণ সভা সংগঠনটি সিপিএমের সমর্থক। দলের প্রতিনিধিরা জানিয়েছেন, মহারাষ্ট্রের জলসম্পদ মন্ত্রী গিরিশ মহাজনের সঙ্গে তাঁদের কথা হয়েছে। তাঁরা চান, রাজ্য সরকার প্রতিশ্রুতিমতো কাজ করুক। কিষাণ সভার সভাপতি অশোক ধাওয়ালে বলেন, মহাজন আমাদের আশ্বাস দিয়েছেন, তিনি কৃষকদের সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে কথা বলবেন। গত বুধবারই কৃষকদের মিছিল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু চাষিদের নিয়ে যে গাড়িগুলি বিভিন্ন গ্রাম থেকে রওনা হয়েছিল, পুলিশ সেগুলি আটকে দেয়। মূলত পালঘর, কাসারা, দাহানু ও জওহর অঞ্চলে অনেক গাড়ি আটকানো হয়েছে। নাসিক পুলিশও মিছিলের অনুমতি দেয়নি। কৃষক সংগঠনকে বলা হয়েছিল, নির্দিষ্ট জায়গায় জমায়েত করা যাবে। কিন্তু মিছিল করা যাবে না। কৃষকরা পুলিশের অনুমতির তোয়াক্কা না করেই মিছিল শুরু করেন। তাঁদের বক্তব্য ছিল, মিছিল করা গণতান্ত্রিক অধিকার। চাষিদের দাবি, নদী সংযুক্তিকরণ নিয়ে যে চুক্তি হয়েছে, তা সংশোধন করতে হবে। অভিযোগ, ওই চুক্তিতে নদীর জল গুজরাতে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি স্বামীনাথন কমিশনের সুপারিশ কার্যকর করা, আদিবাসীদের অরণ্যের জমির অধিকার দেওয়া ও কৃষকদের জন্য অবসরভাতা চালু করারও দাবি তোলা হয়। গতবছর মার্চ মাসে কিষাণ সভা একই দাবিতে মিছিল করে। তাতে ৩০ হাজার কৃষক অংশগ্রহণ করেছিলেন। রাজ্য সরকার আশ্বাস দেয়, চাষিদের দাবি পূরণ করা হবে। তারপরে বিক্ষোভ শান্ত হয়। কিন্তু কিষাণ সভার দাবি, গত একবছরে তাঁদের ঠকানো হয়েছে। যে দাবিগুলি করা হয়েছিল, তা নিয়ে সরকার মাথা ঘামায়নি। গত নভেম্বরে লোক সংঘর্ষ মঞ্চ নামে এক সংগঠন আদিবাসীদের অরণ্যের জমির অধিকার ও খরাপীড়িত অঞ্চলে কৃষকদের জন্য রিলিফ প্যাকেজের দাবিতে মিছিল করে। সরকার প্রতিশ্রুতি দেয়, তিন মাসের মধ্যে দাবি পূরণ করা হবে।

```