সেই ঘটনারই তদন্ত শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায়। জঙ্গিপুরের এসপি আনন্দ রায়ের নেতৃত্বে গঠিত হয় স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম। ১৫ অক্টোবর গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে। যাবতীয় তথ্যপ্রমাণ একত্রিত করে মাত্র ২১ দিনের মধ্যে আদালতে জমা দেওয়া হয় চার্জশিট। তার পরে, আজ, বৃহস্পতিবার, ঘটনার ঠিক ৬০ দিনের মাথায় দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছেন বিচারক।
এই গোটা ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় লিখেছে রাজ্যপুলিশ। জানিয়েছে, মাত্র দু'মাসের মধ্যে তদন্ত এবং বিচার সম্পূর্ণ হয়েছে ফরাক্কার ঘটনায়।
Breaking news!
— West Bengal Police (@WBPolice) December 12, 2024
জয়নগরের পর ফরাক্কা! নাবালিকার ধর্ষণ-খুনে দু'জন দোষী সাব্যস্ত মাত্র ৬০ দিনে, সাজা ঘোষণা কাল
গত ১৩ অক্টোবর, বিজয়াদশমীর দিন ঘটেছিল নারকীয় ঘটনাটা। জঙ্গিপুর পুলিশ জেলার ফরাক্কা থানা এলাকায় দশ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করে দীনবন্ধু হালদার (৪৬) এবং শুভজিত…


