Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হুকিং করেই চলছিল ফ্যান, আলো, ফ্রিজ! তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর করল বিদ্যুৎ দফতর

স্থানীয়দের অভিযোগ, নিজে পঞ্চায়েতে এবং স্ত্রী পঞ্চায়েত সমিতির পদে থাকায় সেই প্রভাবকে কাজে লাগিয়ে বছরের পর বছর হুকিং করেই ওই নেতার বাড়িতে চলছিল ফ্যান, আলো, ফ্রিজ।

 হুকিং করেই চলছিল ফ্যান, আলো, ফ্রিজ! তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর করল বিদ্যুৎ দফতর

ফাইল ছবি।

শেষ আপডেট: 27 September 2024 15:30

দ্য ওয়াল ব্যুরো: হুকিং করে বিদ্যুৎ চুরির অভিযোগে এক তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করল রাজ্য বিদ্যুৎবণ্টন দফতর। 

ঘটনাটি পূর্ব মেদিনীপুরের তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকের। অভিযুক্ত তৃণমূল নেতার নাম সুনীলদেব অধিকারী। তিনি তৃণমূলের প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের সদস্য। অতীতে সুনীলবাবুর স্ত্রী নিলীমাদেবী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন। 

স্থানীয় সূত্রের খবর, এফআইআর দায়েরের পর থেকেই গা ঢাকা দিয়েছেন ওই তৃণমূল নেতা। অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

ঘটনাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক মহলে শোরগোল তৈরি হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতে শাসকদলকে কটাক্ষ করে বিজেপির স্থানীয় নেতারা বলছেন, 'গরু, কয়লা, কাটমানি তো ছিলই, এখন তৃণমূলের নেতারা বিদ্যুৎও চুরি করছে!' বিষয়টি নিয়ে শাসকদলের স্থানীয় নেতারা অবশ্য কোনও মন্তব্য করতে চাননি।

সূত্রের খবর, মাতঙ্গিনী ব্লকে সম্প্রতি বিদ্যুৎ চুরির অভিযোগ উঠেছিল। তদন্ত নেমে বিদ্যুৎ দফতরের কর্তারা দেখেন, নানা উপায়ে বিদ্যুৎ চুরি হচ্ছে। কেউ সরাসরি রাস্তার বৈদ্যুতক খুঁটির তার থেকে হুকিং করে বিদ্যুৎ চুরি করছেন তো কেউ মিটারে কারচুপি করছেন। সূত্রের দাবি, এ ক্ষেত্রে বিদ্যুৎ দফতরের নজরে রয়েছে  মিটার রিডারদের একাংশও।

জানা যাচ্ছে, বিদ্যুৎ চুরি ঠেকাতে সম্প্রতি ওই ব্লকে অভিযানে নেমেছিল বিদ্যুৎবণ্টন দফতর। এরপরই তৃণমূল নেতা সুনীলদেব অধিকারীর বাড়ি থেকে বিদ্যুৎ হুকিংয়ের প্রমাণ মেলে।

স্থানীয়দের অভিযোগ, নিজে পঞ্চায়েতে এবং স্ত্রী পঞ্চায়েত সমিতির পদে থাকায় সেই প্রভাবকে কাজে লাগিয়ে বছরের পর বছর হুকিং করেই ওই নেতার বাড়িতে চলছিল ফ্যান, আলো, ফ্রিজ। এরপরই নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করে বিদ্যুৎ দফতর। পুলিশ জানিয়েছে, অভিযোগ দায়েরের পর থেকেই অভিযুক্ত নেতা পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। 


```