Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শাহজাহানের গ্রেফতারে স্বস্তি পরিবারেও, ছোটভাই বললেন, এতদিন জানতেই পারিনি ও কোথায়

শাহজাহান গ্রেফতার হওয়ায় স্বস্তি ফিরল পরিবারেও। দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতার ছোটভাই শেখ আলমগীর বললেন, ''এতদিন ধরে বুঝতেই পারছিলাম না ও কোথায় আছেন।"

শাহজাহানের গ্রেফতারে স্বস্তি পরিবারেও, ছোটভাই বললেন, এতদিন জানতেই পারিনি ও কোথায়

শেষ আপডেট: 29 February 2024 13:10

সুকান্ত চট্টোপাধ্যায়

সন্দেশখালি

শাহজাহান গ্রেফতার হওয়ায় স্বস্তি ফিরল পরিবারেও। দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতার ছোটভাই শেখ আলমগীর বললেন, ''এতদিন ধরে বুঝতেই পারছিলাম না ও কোথায় আছে। কীভাবে আছে। ওকে দেখে মনের দিক দিয়ে কিছুটা স্বস্তি পাচ্ছি। কোনও যোগাযোগ না থাকায় আমাদের পরিবারের প্রত্যেকেই খুব দুঃশ্চিন্তায় ছিল।''

দীর্ঘ ৫৬ দিন পর বুধবার রাতে মিনাখাঁর বামনপুকুর এলাকা থেকে সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহাজাহানকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। সে খবর জানাজানি হতেই উৎসবের আবহ সন্দেশখালিতে। শুরু হয় বাজি ফাটানো। আবির উড়িয়ে গ্রামবাসীরা একে অপরকে মিষ্টিও খাওয়ান। দীর্ঘদিন ধরে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে অত্যাচারের দীর্ঘ তালিকা তাঁদের। তাই এই তৃণমূল নেতা গ্রেফতারে স্বস্তি ফেরে। তবে শাহজাহানের পরিবারের স্বস্তি অন্য কারণে বলে মত গ্রামের মানুষের। 

তাঁরা বলছেন, শাহজাহান বেপাত্তা হতেই সিসিটিভির নজরদারিতে ছিলেন তাঁর পরিবারের লোকজন। বাড়ির সামনে পুলিশ পাহারা তো ছিলই, বাড়ির কোণে কোণে লাগানো হয় সিসিটিভি। বাড়ির অন্য সদস্যদের গতিবিধির উপর দিনরাত চলত নজরদারি। শাহজাহানের ছোটভাই শেখ আলমগীরই জানিয়েছিলেন, এমন অস্বাভাবিক জীবনে হাঁপিয়ে উঠছেন তাঁরা। চাইছিলেন দ্রুত শান্তি ফিরুক। শেষ পর্যন্ত শেখ শাহজাহান গ্রেফতার হওয়ায় পরিবারে স্বস্তি ফিরল।

শেখ আলমগীর এদিন বলেন, "পুলিশ ওকে গ্রেফতার করেছে। এবার ও অন্যায় করেছে কিনা আদালত দেখবে। ওর বিরুদ্ধে গ্রামের মানুষ নারী নির্যাতন, জমি দখলের অভিযোগ এনেছে। এর সত্যতা আছে কিনা আদালত বিচার করবে। যদি অভিযোগ প্রমাণিত না হয়, আমরা প্রত্যেকের বিরুদ্ধে মানহানির মামলা করব।"


```