Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে, এমন গণ জাগরণ দেখিনি', অনশন মঞ্চে স্বাধীনতা সংগ্রামীদের পরিবার

সমাজের 'সুস্থতা' ফেরাতে এমন আন্দোলনের প্রয়োজন ছিল বলে মনে করেন তাঁরা।

'দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে, এমন গণ জাগরণ দেখিনি', অনশন মঞ্চে স্বাধীনতা সংগ্রামীদের পরিবার

স্বাধীনতা সংগ্রামীদের পরিবারের সদস্যরা

শেষ আপডেট: 13 October 2024 14:56

দ্য ওয়াল ব্যুরো: এবার ধর্না মঞ্চে হাজির দেশের স্বাধীনতা সংগ্রামীদের পরিবারের সদস্যরা! মাস্টারদা সূর্য সেন, বিপ্লবী প্রফুল্ল চাকি, দেবেশ কুণ্ডু-সহ একাধিক স্বাধীনতা সংগ্রামীর পরিবারের সদস্যরা ধর্মতলায় পৌঁছে আন্দোলনকারী চিকিৎসকদের পাশে থাকার বার্তা দিলেন।

সমাজের 'সুস্থতা' ফেরাতে এমন আন্দোলনের প্রয়োজন ছিল বলে মনে করেন তাঁরা। বললেন, "স্বাধীনতার পর এমন গণ জাগরণ চোখে পড়েনি। আমাদের প্রত্যেকের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। তাই এই বয়সে সবকিছু ভুলে চিকিৎসকদের অনশন মঞ্চে চলে এসেছি।'

দমদম পার্কের বাসিন্দা মাস্টারদা সূর্যসেনের নাতনি জানান, চিকিৎসকরা সাহস করে যে পদক্ষেপ নিয়েছেন, আমরা সবসময় পাশে আছি। দাদুর কথা মনে করিয়ে তিনি বলেন, শুনেছি দাদুরা যখন স্বাধীনতা অর্জনের লড়াই করেছিলেন ব্রিটিশদের সঙ্গে তখন সাধারণ মানুষের জনসমর্থন তাঁরা পেয়েছিলেন। এই লড়াই দেখে পুরনো দিনের ইতিহাস মনে পড়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের উত্তর দেওয়ার ভাষা নেই। সেকারণেই সব ভুলে পথে নামা। আমিও প্রথম থেকেই ওঁদের পাশে থাকতে দিনে একবেলা খেয়ে থেকেছি। ওঁদের যুদ্ধে সামিল হয়েছি।

বেহালা থেকে আসা বিপ্লবী প্রফুল্ল চাকির পরিবারের সদস্য জানান, রাজনৈতিক দলের নেতাদের গাফিলতিতে আজ এমন পরিণতি। আগে থেকে কড়া ব্যবস্থা নিলে আজ এমন দিন দেখতে হত না। তিনি আরও জানান, ৬০ বছর বয়স হলেও বাড়িতে বিশ্রাম না নিয়ে চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন জানাতে আসা।

বিপ্লবী দেবেশ চন্দ্র কুণ্ডুর নাতি জানান, মানুষের পূর্ণ স্বাধীনতা ফেরানো হোক। ভারতবর্ষে পূর্ণ স্বাধীনতা ফেরাতে সব মানুষকে পাশে থাকার আর্জি জানান তিনি। এমন প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। আমরা চাই সর্বস্তরে দুর্নীতি বন্ধ হোক। সেকারণেই আমাদের পথে নামা।

বিপ্লবী উল্লাস কর দত্তের পরিবার থেকে আসা সদস্য জানান, পুজো শেষ, এবার আন্দোলনে ফেরার পালা। সুবিচারের দাবিতে এবার মানুষকে পথে নামতে হবে। অনশন মঞ্চে এসে অনশন যে করতেই হবে এমনটা নয়। প্রত্যেকেই বাড়িতে থেকে চিকিৎসকদের কথা ভেবে ওঁদের পাশে থাকুন।

সময় যত গড়াচ্ছে নির্যাতিতার সুবিচারের দাবিতে আন্দোলন আরও জোরদার করছেন চিকিৎসকরা। ইতিমধ্যে বিভিন্ন মহলের মানুষরা তাঁদের পাশে এসে দাঁড়িয়েছেন। তবে রবিবারের ধর্মতলায় স্বাধীনতা সংগ্রামীদের পরিবারের সদস্যরা এসে চিকিৎসকদের হাত শক্ত করলেন বলেই মত অভিজ্ঞ মহলের।  


```