Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গরু কেটে চার মুসলিমের নামে দোষ চাপিয়েছিল! অভিযুক্ত হিন্দু মহাসভার চার সদস্য

দ্য ওয়াল ব্যুরো: নিজেরাই গরু জবাই (cow slaughter) করে দোষ চাপিয়ে ছিল ৪ জন নিরপরাধ মানুষের নামে, যাঁরা ধর্মবিশ্বাসে মুসলিম। রামনবমীর দিন গরু জবাই করার অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছিল ৪ জনের বিরুদ্ধে। কিন্তু পুলিশি তদন্তে উঠে আসে অন্য কথা।

গরু কেটে চার মুসলিমের নামে দোষ চাপিয়েছিল! অভিযুক্ত হিন্দু মহাসভার চার সদস্য

শেষ আপডেট: 9 April 2023 09:38

দ্য ওয়াল ব্যুরো: নিজেরাই গরু জবাই (cow slaughter) করে দোষ চাপিয়ে ছিল ৪ জন নিরপরাধ মানুষের নামে, যাঁরা ধর্মবিশ্বাসে মুসলিম। রামনবমীর দিন গরু জবাই করার অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছিল ৪ জনের বিরুদ্ধে। কিন্তু পুলিশি তদন্তে উঠে আসে অন্য কথা। তারপরেই মিথ্যে এফআইআর করা, এবং গরু জবাই করার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও সাতজনের নামে মামলা দায়ের করেছে পুলিশ, যাদের মধ্যে রয়েছে হিন্দু মহাসভার (Hindu Mahasabha) জাতীয় মুখপাত্র সহ চারজন সদস্য়।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। আগ্রা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার আরকে সিং জানিয়েছেন, রামনবমীর দিন অল ইন্ডিয়া হিন্দু মহাসভার নেতা তথা জিতেন্দ্র কুমার পুলিশকে ফোন করে জানায়, গৌতম নগর এলাকায় সে ৪ জনকে প্রকাশ্যে গরু জবাই করতে দেখেছে। কিন্তু তাকে দেখতে পেয়েই পালিয়েছে রিজওয়ান, ও তার ৩ ছেলে নকীম, ভিজ্জু এবং শানু নামে ওই ৪ অভিযুক্ত। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় পুলিশ। দেখা যায়, কাটা অবস্থায় তখনও সেখানে পড়ে রয়েছে গরুটি। এরপরেই ৪ জনের নামে এতমাদুল্লাহ থানায় উত্তরপ্রদেশ প্রিভেনশন অফ কাউ স্লটার আইনের ধারা অনুযায়ী এফআইআর দায়ের করা হয়।

কিন্তু তদন্ত শুরু হতেই উঠে আসে সম্পূর্ণ অন্য তথ্য। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ নিশ্চিত নয়, রিজওয়ান ও তাঁর ছেলেরা আদৌ এমন কিছু করেননি। যে এলাকাটিতে গরু জবাই করা হয়েছিল, রামনবমীর দিন আদৌ সেখানে যাননি তাঁরা।

এরপরেই তদন্ত চালিয়ে গত ৬ এপ্রিল ইমরান ওরফে ঠাকুর এবং সানু ওরফে ইল্লি নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে গরু জবাই করার জন্য ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করা হয়। জেরার মুখে অভিযুক্তরা স্বীকার করে, হিন্দু মহাসভার জাতীয় মুখপাত্র সঞ্জয় জাট, জিতেন্দ্র কুমার সহ আরও কয়েকজনের সঙ্গে হাত মিলিয়েই রিজওয়ান ও তাঁর ছেলেদের ফাঁসানোর চেষ্টা করেছিল তারা। ইমরান এবং সানু তদন্তকারীদের জানিয়েছে, আগে নকীম একবার তাদের নামে থানায় অভিযোগ দায়ের করেছিল, যার কারণে পুলিশ গ্রেফতার করেছিল তাদের। সেই ঘটনার শোধ তুলতেই নকীম সহ বাকি ৩ জনকে গরু জবাই মামলায় ফাঁসিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল অভিযুক্তরা।

ঘটনায় ধৃত দু'জন ছাড়াও হিন্দু মহাসভার ৪ সদস্য সহ আরও ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। তবে তারা সকলেই পলাতক। তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

চালক সেজে উবার চালালেন সংস্থার সিইও নিজে! ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করলেন


```