Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের টাকা তছরুপের চেষ্টা, রাঘববোয়ালদের ধরতে ধৃতের আগাম জামিন খারিজ

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার ঘটনা নাটকীয় মোড় নিল। সোমবার অর্থ  আত্মসাতে এক অভিযুক্তের আগাম জামিনের মামলার শুনানি ছিল। সেখানে জেলা ও দায়রা জজ সমস্ত দিক খুঁটিয়ে দেখার পরে বহু প্রভাবশালী ব্যক্তির জড়িত থাকার বিষয়টি উস্কে দিয়েছেন।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের টাকা তছরুপের চেষ্টা, রাঘববোয়ালদের ধরতে ধৃতের আগাম জামিন খারিজ

শেষ আপডেট: 19 March 2024 19:39

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার ঘটনা নাটকীয় মোড় নিল। সোমবার অর্থ  আত্মসাতে এক অভিযুক্তের আগাম জামিনের মামলার শুনানি ছিল। সেখানে জেলা ও দায়রা জজ সমস্ত দিক খুঁটিয়ে দেখার পরে বহু প্রভাবশালী ব্যক্তির জড়িত থাকার বিষয়টি উস্কে দিয়েছেন। এর সঙ্গে বাড়তি মাত্রা যোগ করেছে পুলিশের একটি আবেদন। তদন্তের স্বার্থে পুলিশ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ফিনান্স অফিসারের সই সংগ্রহের অনুমতি চেয়েছে। আবেদন মঞ্জুর করেছেন সিজেএম। 

এরপরে তৃতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুই আধিকারিকের সইয়ের নমুনা সংগ্রহ করা হয়। সইয়ের নমুনা ব্যাঙ্কে টাকা লেনদেনের জন্য যে চিঠি পাঠানো হয়েছিল তার সঙ্গে মিলিয়ে দেখা হবে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ অবশ্য এনিয়ে মুখ খুলতে চায়নি। থানার এক অফিসার বলেন, তদন্তের স্বার্থেই মুখ খোলা সম্ভব নয়।
 
বর্ধমান শহরের বিসি রোডের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একটি স্থায়ী আমানত প্রকল্পে টাকা জমা রাখা রয়েছে। সেই টাকা মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই তোলার চেষ্টা করা হয়। ব্যাঙ্ক কর্তৃপক্ষের সন্দেহ হলে তাঁরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দেয় টাকা তোলার কোনও নির্দেশ তারা দেয়নি। এরপরে ব্যাঙ্কের তরফে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করা হয়।

এরপরেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে সব ব্যাঙ্কের তাঁদের আমানত জমা রয়েছে সেই ব্যাঙ্কগুলির সঙ্গে যোগাযোগ করে। জানতে চায়, কত টাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টে জমা আছে এবং সাম্প্রতিক কোনও লেনদেন হয়েছে কিনা। বর্ধমান শহরের স্টেশন রোড এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা থেকে জানানো হয়, স্থায়ী আমানত প্রকল্পে বিশ্ববিদ্যালয়ের ১ কোটি ৯৩ লক্ষ ৮৯ হাজার ৮৭৬ টাকা উঠিয়ে নেওয়া হয়েছে। এই খবর পাওয়ার পরেই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. সুজিত কুমার চৌধুরী থানায় অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে আরও একটি মামলা রুজু হয়। 

এরপরেই তদন্তে নামে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মী শেখ এনামুল হককে গ্রেফতার করে। দু’টি মামলাতেই তিনি জামিনে ছাড়া পান। পরে অর্থ আত্মসাতের মামলায় পুলিশ সুব্রত দাস নামে আরও একজনকে গ্রেফতার করে। নদিয়ার কল্যাণীতে তাঁর আদি বাড়ি। বর্তমানে সে কলকাতার যাদবপুর থানা এলাকায় থাকে। টাকা তোলার চেষ্টার মামলায় নাম জড়ায় বিশ্ববিদ্যালয়ের কর্মী ভক্ত মণ্ডলের। গ্রেফতার এড়াতে আগাম জামিনের আবেদন করেন তিনি। 

সেই আবেদনের শুনানি ছিল সোমবার। তাঁর আইনজীবী কমল দত্ত বলেন, এই দুর্নীতিতে বহু রাঘববোয়াল জড়িত। বিশ্ববিদ্যালয়ের বড় মাপের অফিসাররা টাকা হাতানোয় জড়িত। সিবিআই অথবা ইডি তদন্ত ছাড়া আসল অপরাধীরা ধরা পড়বে না। পুলিশ আসল অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে। এই শুনেই অভিযুক্তের আগাম জামিনের আবেদন খারিজ করে দেন জেলা জজ সুজয় সেনগুপ্ত। 

নির্দেশে জেলা জজের পর্যবেক্ষণ তদন্তকারী অফিসার যে তথ্য সংগ্রহ করেছেন তাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদাধিকারীদের জড়িয়ে থাকার সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যায় না। স্থায়ী আমানতের শংসাপত্র আধিকারিকদের সেফ কাস্টডিতে থাকে। সেখান থেকে কীভাবে তা ব্যাঙ্কে গেল তা নিয়েও প্রশ্ন তুলেছেন জেলা জজ। উপরওয়ালাদের বাঁচাতে নীচুতলার কর্মীদের বলির পাঁঠা করা হচ্ছে কিনা তাও উল্লেখ করা হয়েছে জামিন খারিজের নির্দেশে।


```