Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

রূপান্তরকামী সেজে মহিলাকে ধর্ষণ! দুই অপরাধের জন্য আলাদা করে সাজা দিল আদালত

দ্য ওয়াল ব্যুরো: রূপান্তরকামী সেজে (fake transgender) এবং অশুভ নজর থেকে বাঁচানোর নাম করে এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল এক ব্যক্তির বিরুদ্ধে। পরিচয় ভাঁড়িয়ে কুসংস্কার ছড়ানো এবং ধর্ষণের জন্য অভিযুক্তকে আলাদা আলাদাভাবে শাস্তি দিল মহারাষ

রূপান্তরকামী সেজে মহিলাকে ধর্ষণ! দুই অপরাধের জন্য আলাদা করে সাজা দিল আদালত

শেষ আপডেট: 1 January 2023 08:42

দ্য ওয়াল ব্যুরো: রূপান্তরকামী সেজে (fake transgender) এবং অশুভ নজর থেকে বাঁচানোর নাম করে এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল এক ব্যক্তির বিরুদ্ধে। পরিচয় ভাঁড়িয়ে কুসংস্কার ছড়ানো এবং ধর্ষণের জন্য অভিযুক্তকে আলাদা আলাদাভাবে শাস্তি দিল মহারাষ্ট্রের একটি আদালত। মিথ্যা পরিচয় দেওয়ার জন্য এক বছর এবং ধর্ষণের জন্য অভিযুক্তকে ৭ বছরের সশ্রম কারাবাসের নির্দেশ দিল আদালত।

ধর্ষণের ঘটনাটি ঘটেছিল ২০১৮ সালে।অভিযুক্তের নাম নরসীমা বিছাপ্পা শীর্বতী। নির্যাতিতা জানিয়েছেন, ২০১৮ সালের ১১ এপ্রিল তিনি এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন। সেখানেই অভিযুক্তের সঙ্গে আলাপ হয় তাঁর। অভিযুক্ত নিজেকে একজন রূপান্তরকারী বলে পরিচয় দিয়েছিল বলে জানিয়েছেন তিনি। নির্যাতিতা জানিয়েছেন, নরসীমা তাঁকে বলে, তাঁর উপর শয়তানের দৃষ্টি রয়েছে। সেই কুদৃষ্টি কাটানোর উপায়ও বলে সে। মহিলাকে সিঁদুর, হলুদ ইত্যাদি বিভিন্ন জিনিস মাখিয়ে বাথরুমে নিয়ে যায় সে। সেখানেই তাঁকে অভিযুক্ত ধর্ষণ করে বলে আদালতে জানিয়েছেন মহিলা।

তিনি আরও জানিয়েছেন ঘটনার কথা কাউকে বললে ফল ভাল হবে না বলে তাঁকে হুমকি দেয় অভিযুক্ত। নরসীমা বলে, রোগে ভুগে আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাবেন তিনি, কোনওদিন সন্তান ধারণও করতে পারবেন না।

ঘটনার পর অভিযুক্ত চলে গেলে কাঁদতে কাঁদতে নিজের বন্ধুকে সব কথা খুলে বলেন নির্যাতিতা। এক সপ্তাহ পরে নরসীমাকে তাঁর বাড়ির সামনে ঘুরঘুর করতে দেখেন মহিলা। এরপরেই স্বামীকে সব কথা খুলে বলেন তিনি। দুজনে মিলে ধরে ফেলেন অভিযুক্তকে। এরপর নরসীমার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা।

৪ বছরেরও বেশি সময় মামলা চলার পর দোষী সাব্যস্ত হয় অভিযুক্ত। বুধবার মামলার সাজা ঘোষণা করেন বিচারপতি। পরিচয় গোপন করে রূপান্তরকামী সেজে তুকতাক করার জন্য ১ বছর এবং ধর্ষণ করার জন্য অভিযুক্তকে ৭ বছর সশ্রম কারাদণ্ডের সাজা দিয়েছে আদালত।

বিস্ফোরণে কেঁপে উঠল কাবুলের সেনাবাহিনীর বিমানবন্দর, বহু মৃত্যুর আশঙ্কা


```