Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

মুর্শিদাবাদ নিয়ে ভুয়ো প্রোফাইলের ছড়াছড়ি, সাম্প্রদায়িক উস্কানি ঠেকাতে তৎপর পশ্চিমবঙ্গ পুলিশ

মুর্শিদাবাদ জেলার নাম ব্যবহার করে ছড়ানো হচ্ছে সাম্প্রদায়িক উস্কানি ও দেশবিরোধী মন্তব্য। ভুয়ো প্রোফাইল চিহ্নিত করে কড়া পদক্ষেপ নিচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ।

মুর্শিদাবাদ নিয়ে ভুয়ো প্রোফাইলের ছড়াছড়ি, সাম্প্রদায়িক উস্কানি ঠেকাতে তৎপর পশ্চিমবঙ্গ পুলিশ

ভুয়ো প্রোফাইল নিয়ে কড়া পুলিশ।

শেষ আপডেট: 24 April 2025 10:32

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একের পর এক ভুয়ো পরিচয়ের প্রোফাইলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করছে পশ্চিমবঙ্গ পুলিশ। রাজ্য পুলিশের তরফে একটি এক্স বার্তায় জানানো হয়েছে, কিছু ভুয়ো প্রোফাইল বর্তমানে নিজেদের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা বলে দাবি করছে এবং জেলার বিভিন্ন এলাকা উল্লেখ করে নিজেদের অবস্থান বোঝাচ্ছে।

ওয়াকফের প্রতিবাদ নিয়ে সম্প্রতি অত্যন্ত উত্তপ্ত মুর্শিদাবাদের পরিস্থিতি। চলে গেছে মোট তিনটি প্রাণও। অভিযোগ উঠছে, ধর্ম-পরিচয়ের ভিত্তিতে আক্রমণের শিকার হচ্ছেন হিন্দুরা। অনেকেই ঘরছাড়া। এই অশান্তির সুযোগ নিয়েই অনেকে সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষ ছড়াচ্ছেন বলে অভিযোগ।

অভিযোগ, এই প্রোফাইলগুলো শুধুমাত্র ভুয়ো পরিচয় তৈরি করেই থেমে থাকছে না, সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একের পর এক দেশবিরোধী মন্তব্য ছড়িয়ে দিচ্ছে ও সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে। এই ধরনের কাজ সমাজের শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রদায়গত ঐক্যকে বিঘ্নিত করার পাশাপাশি দেশের আইন ও সংবিধানকেও চ্যালেঞ্জ করছে বলে উল্লেখ করেছে পুলিশ।

পাশাপাশি, রাজ্য পুলিশ জানিয়েছে, এই সমস্ত প্রোফাইলের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনেক ভুয়ো অ্যাকাউন্ট ইতিমধ্যেই ব্লক করা হয়েছে, এবং আরও অনেকগুলিকে চিহ্নিত করে বন্ধ করে দেওয়া হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে সাধারণ নাগরিকদের উদ্দেশে সতর্কবার্তা দেওয়া হয়েছে, এই ধরনের উস্কানিমূলক বার্তা কোনওভাবেই যেন কেউ শেয়ার বা ফরোয়ার্ড না করেন। এইসব পোস্ট বা মেসেজ বিভ্রান্তি ও ঘৃণা ছড়িয়ে দেয়, যা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পরিপন্থী।

রাজ্য পুলিশ জনগণের প্রতি আবেদন জানিয়েছে, এই ধরনের আচরণ বন্ধ করতে ও সোশ্যাল মিডিয়ায় গুজব রুখতে সক্রিয় ভূমিকা নিতে। সন্দেহজনক প্রোফাইল বা বার্তা চোখে পড়লে তা সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করা হয়েছে।


```