Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পোলবার মদ কারখানায় আয়কর হানার মধ্যেই শ্রীরামপুরে পৌঁছলেন নকল আধিকারিকরা, ভয় দেখিয়ে লুঠ

পোলবার মহানাদে মদের কারখানায় আয়কর হানা চলছে ৩০ ঘণ্টা ধরে। সেই খবরে যখন সবার নজর তখন নকল আয়কর হানার অভিযোগ উঠল শ্রীরামপুর কুমিরজলা রোডে একটি সোনা গলানোর দোকানে। আয়কর আধিকারিক পরিচয় দিয়ে এখানে অভিযান চালাল চারজন। ঠিক যেমন বলিউড ছবি স্পেশাল ২৬ এ করেছিলেন অক্ষয়কুমার-অনুপম খেররা ।

পোলবার মদ কারখানায় আয়কর হানার মধ্যেই শ্রীরামপুরে পৌঁছলেন নকল আধিকারিকরা, ভয় দেখিয়ে লুঠ

শেষ আপডেট: 22 November 2023 16:24

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: পোলবার মহানাদে মদের কারখানায় আয়কর হানা চলছে ৩০ ঘণ্টা ধরে। সেই খবরে যখন সবার নজর তখন নকল আয়কর হানার অভিযোগ উঠল শ্রীরামপুর কুমিরজলা রোডে একটি সোনা গলানোর দোকানে। আয়কর আধিকারিক পরিচয় দিয়ে এখানে অভিযান চালাল চারজন। ঠিক যেমন বলিউড ছবি স্পেশাল ২৬ এ করেছিলেন অক্ষয়কুমার-অনুপম খেররা ।

মঙ্গলবার রাত আটটা নাগাদ হঠাৎ স্যুট-বুট পরে চারজন কুমিরজলা রোডের ওই দোকানে হাজির হয়। প্রত্যেকের গলায় আইটি অফিসারের আই-কার্ড ঝোলানো ছিল। তারা পরিচয় দিয়ে তল্লাশি শুরু করে। ওই দোকানটির মালিক মহারাষ্ট্রের যুবক অজয়। তাঁর আরও কয়েকটি দোকান রয়েছে কুমিরজলা রোডে। এই দোকানগুলিতে মূলতঃ সোনা গালাইয়ের কাজ হয়। স্বর্ণ ব্যবসায়ীরা সোনার বার দিয়ে যান গলানোর জন্য। এর কোনও কাগজ থাকে না। সেই সুযোগ নিয়ে অজয়কে ভয় দেখানো হয় বলে অভিযোগ।

পুলিশ জানিয়েছে, নকল আইটি অফিসাররা নগদ টাকা ও সোনা নিয়ে যায়। যাওয়ার সময় গাড়িতে তুলে নিয়ে যায় অজয়কে। এরপর দিল্লি রোডের কাছে নামিয়ে দিয়ে বলে আয়কর অফিসে যোগাযোগ করতে। স্থানীয় ব্যবসায়ীরা পুলিশকে বিষয়টি জানায়। শ্রীরামপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আয়কর অফিসার পরিচয় দেওয়া ব্যক্তিরা আসলে কারা তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজও পরীক্ষা করে দেখছে পুলিশ। এই ফুটেজে নকল রেডের ছবিও ধরা পড়েছে। এই ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীরা নিজেদের নিরাপত্তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেন। পুলিশ কমিশনার অমিত পি জাভালগি বলেন, "সিসিটিভি ফুটেজে পাওয়া গেছে। তিনজন ছিল। সন্দেহ এই গ্যাং আগেও এই ধরনের অপরাধ করেছে। ধরা পরে যাবে।"

মঙ্গলবার ভোর থেকে আয়কর দফতরের আধিকারিকদের একটি দল সিআরপিএফ নিয়ে পোলবার একটি মদ কারখানায় তল্লাশি অভিযানে আসে। কারখানার অ্যাকাউন্টসের কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করে। নথি খতিয়ে দেখে। কারখানার অন্যতম ডিরেক্টর দেবরাজ মুখার্জিকে অবশ্য দেখা যায়নি। সাধারণ শ্রমিকরা কাজে যোগ দিতে এলে তাদের ঢুকতে দেওয়া হয়নি। বুধবার কোনও শ্রমিকেরই দেখা মেলেনি। ভেতরে যখন আয়করের তল্লাশি চলছে, তখন সিআরপিএফ জওয়ানরা গোটা কারখানা ঘিরে রাখেন।


```