Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

স্কুলের কেরানিও ভুয়ো! জাল শংসাপত্র দেখিয়ে চাকরির অভিযোগ, হাতেনাতে গ্রেফতার

কিছুদিন আগেই এ রহমান হাই স্কুলে ভুয়ো শিক্ষক ধরা পড়েছিলেন।

স্কুলের কেরানিও ভুয়ো! জাল শংসাপত্র দেখিয়ে চাকরির অভিযোগ, হাতেনাতে গ্রেফতার

শেষ আপডেট: 1 April 2024 21:58

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতিতে আবার আলোচনায় মুর্শিদাবাদের সুতির গোঠা। কিছুদিন আগেই এ রহমান হাই স্কুলে ভুয়ো শিক্ষক ধরা পড়েছিলেন। সেই ঘটনা নিয়ে হইচই হয়েছিল। এবার ওই স্কুলেরই একজন অশিক্ষক কর্মীকে গ্রেফতার করল পুলিশ। জানা গেছে, জাল শংসাপত্র দেখিয়ে স্কুলে চাকরি পেয়েছিলেন তিনি।

শিক্ষক দূর্নীতি ও জাল শিক্ষক চক্র যেন পিছু ছাড়ছে না। সুতির গোঠা এ আর হাইস্কুলে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসছে। হাই স্কুলের প্রাক্তন প্রধানশিক্ষক আশিস তিওয়ারি এবং তাঁর ছেলে অনিমেশ তিওয়ারির নামে নথি জাল করে শিক্ষক পদে যোগ দেওয়ার অভিযোগ উঠেছিল। মেমো নম্বর জাল করে বাবা তাঁর ছেলেকে চাকরিতে ঢুকিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের হয়। ভুয়ো শিক্ষক নিয়োগে নাম জড়িয়ে ওই প্রধানশিক্ষক এবং তাঁর ছেলে গ্রেফতার হন। বর্তমানে তাঁরা দু’জনেই জামিনে মুক্ত।

এই ঘটনার পর পরই ওই স্কুলের এক কেরানিকে হাতেনাতে ধরল পুলিশ। জানা গেছে, স্কুলের অশিক্ষক কর্মী আব্দুল রাহিদকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ তিনিও জাল শংসাপত্র দেখিয়ে স্কুলে চাকরি পেয়েছিলেন। গত ২৯ মার্চ জঙ্গিপুর মহকুমা আদালত চত্বর থেকে গ্রেফতার করা হয় আব্দুল রাহিদকে। বর্তমানে তিনি সিআইডি হেফাজতে রয়েছেন বলে খবর।

আজ রঘুনাথগঞ্জ থানার চক সইদপুরে ধৃত আব্দুল রাহিদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। তারপর স্কুলে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। হাই স্কুলের প্রাক্তন প্রধানশিক্ষক ও তাঁর ছেলের সঙ্গে রাহিদের সম্পর্ক ছিল বলেই মনে করছে পুলিশ। তবে এ ব্যাপারে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি।


```