Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

জাল ডিগ্রি নিয়ে ৩০ বছর ধরে ডাক্তারি! দুর্গাপুরে পাকড়াও দুই ভুয়ো ডাক্তার

দ্য ওয়াল ব্যুরো: ভুয়ো ডিগ্রি, ভুয়ো রেজিস্ট্রেশন নম্বর। বছরের পর বছর রোগীদের প্রতারণা করার অভিযোগ। দুর্গাপুর শহরের দু’জায়গা থেকে ধরা পড়ল দুই ভুয়ো চিকিৎসক। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয় তাঁদের। আজ, বুধবার আদালতে তোলা হবে। দু

জাল ডিগ্রি নিয়ে ৩০ বছর ধরে ডাক্তারি! দুর্গাপুরে পাকড়াও দুই ভুয়ো ডাক্তার

শেষ আপডেট: 12 November 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ভুয়ো ডিগ্রি, ভুয়ো রেজিস্ট্রেশন নম্বর। বছরের পর বছর রোগীদের প্রতারণা করার অভিযোগ। দুর্গাপুর শহরের দু’জায়গা থেকে ধরা পড়ল দুই ভুয়ো চিকিৎসক। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয় তাঁদের। আজ, বুধবার আদালতে তোলা হবে। দুর্গাপুরের আমরাই ও রঘুনাথপুরে দীর্ঘ ৩০ বছর ধরে ডাক্তারি করেছেন সত্যরঞ্জন। বেশ পরিচিতই ছিলেন এলাকায়। স্থানীয়দের অভিযোগ, ভুয়ো ডিগ্রি এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দীর্ঘদিন ধরে রোগী দেখতেন তিনি। জীবনযাত্রার মানও এমন রাখতেন যাতে কেউ সন্দেহ না করে। কিন্তু সন্দেহ হওয়ায় কয়েকজন রোগীর পরিবারের লোকেরাই তাঁর রেজিস্ট্রেশন নম্বর পরীক্ষা করেন মেডিক্যাল কাউন্সিলের ওয়েবসাইটে। ওই নম্বর মেলেনি। পরে খোঁজ নিয়ে জানা যায় তাঁর ডিগ্রিও ভুয়ো। অন্যদিকে, দুর্গাপুরের সি-জোন এলাকায় ভুয়ো ডিগ্রি নিয়ে চেম্বার খুলে বসেছিলেন আরও একজন। পুলিশ জানিয়েছে, সেই ব্যক্তি নিজের নাম জানিয়েছেন ছবিলাল ঠকরী। তাঁর রেজিস্ট্রেশন নম্বর ভুয়ো তা দেখা গেছে. তবে অন্য ডিগ্রিগুলোর অন্য ডিগ্রিগুলো যাচাই করার কাজ চলছে। স্থানীয় সূত্রে খবর, ২০১৭ সালে প্রথম এই দুই ডাক্তারের কার্যকলাপ নিয়ে সন্দেহ হয় এলাকাবাসীর। চেম্বারে গিয়ে ক্ষোভ দেখান তাঁরা। প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় খবর দেওয়া হয় পুলিশে। অভিযোগ, সবকিছু জেনেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। ফলে উধাও হয়ে যান দু’জনেই। সম্প্রতি আসানসোল থেকে দুর্গাপুর থানায় যোগ দেওয়া সাব-ইনস্পেকটর বংশী কর্মকার জানিয়েছেন, খবর মিলেছিল ওই দু’জন ফের এলাকায় ফিরে এসেছেন। নাম ভাঙিয়ে চেম্বার খুলে বসার তোড়জোড় করছেন। খবর পেয়েই তৎপর হয় পুলিশ। রঘুনাথপুর থেকে সত্যরঞ্জন ও সি-জোনের গৌতম বুদ্ধ এলাকা থেকে ছবিলালকে পাকড়াও করে পুলিশ। ধৃতদের বাড়ির ঠিকানা নিয়েও সন্দেহ রয়েছে পুলিশের। জেরার সময়ে দু’জনেই অসংলগ্ন কথাবার্তা বলছেন। আজ আদালতে তোলার পরে তাঁদের সাত দিনের হেফাজত চাওয়া হবে জানিয়েছে পুলিশ।

```