দ্য ওয়াল ব্যুরো: নরেন্দ্র মোদীর (modi) তিনটি বিতর্কিত কৃষি আইন (farm laws) প্রত্যাহারের সিদ্ধান্তের পিছনে সদ্য হয়ে যাওয়া কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপির হার, উত্তরপ্রদেশ সমেত ৫টি রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে ধাক্কা খাওয়ার ভয় কাজ করেছে বলে দাবি বিরোধীদের।
প্রধানমন্ত্রী মোদী আজ সকালে দেশবাসীর উদ্দেশে ভাষণে তিনটি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করে দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিয়ে বলেন, শুদ্ধ মনে আন্তরিকতার সঙ্গে বলতে চাই, আমাদের তপস্যায় কোথাও হয়তো খামতি ছিল যেজন্য প্রদীপের আলোর মতো সত্যিটাকে আমাদের কৃষক ভাইদের কারও কারও কাছে তুলে ধরতে পারিনি। কিন্তু আজ প্রকাশ পরব, কাউকে দোষারোপ করার সময় নয়। দেশকে জানাতে চাই, আমরা তিনটে কৃষি আইন বাতিলের সিদ্ধান্ত নিয়েছি। প্রধানমন্ত্রীর সুরেই কেন্দ্রীয় কৃষিমন্ত্রী (agriculture minister) নরেন্দ্র সিং তোমরও (narendra singh tomar) আক্ষেপের সুরে (laments) বলেন, সরকার কৃষি আইনের সুফল (gains) প্রতিবাদী চাষিদের বোঝাতে ব্যর্থ হয়েছে। তাই এমন সিদ্ধান্ত নিতে হল। তোমরের দাবি, প্রধানমন্ত্রী যে তিনটি বিল (farm bills) এনেছিলেন, সেগুলি সংসদে পাশ হয়েছিল। কৃষকদের তাতে লাভই হত। কিন্তু বলতে কষ্ট হচ্ছে যে, দেশের কিছু কৃষককে তার সুবিধা বোঝাতে ব্যর্থ হয়েছি আমরা।
সরকার কৃষকের উন্নয়ন ও কৃষি ক্ষেত্রের বিকাশে দায়বদ্ধ বলে জানান তোমর। বলেন, জিরো বাজেট ফার্মিং, ন্যূনতম সহায়ক মূল্য ও ফসল বৈচিত্র্যকরণ সংক্রান্ত যাবতীয় ইস্যু মোকাবিলায় প্রধানমন্ত্রী একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তোমর। তাতে কেন্দ্র, রাজ্য সরকার, কৃষক, কৃষিবিজ্ঞানী ও অর্থনীতিবিদরা থাকবেন। কেন্দ্র তিনটি আইন কৃষক স্বার্থ রক্ষা করবে বলে দাবি করলেও এক বছর ধরে আন্দোলন চালিয়ে যাওয়া কৃষকদের পাল্টা সওয়াল, এতে তাঁরা বড় কর্পোরেটদের হাতের পুতুলে পরিণত হবেন।