Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ব্যর্থ কলকাতা পুলিশ! লাল বাজারের গোয়েন্দা শাখাকে তদন্তভার দিল হাইকোর্ট, কোন মামলায়?

ওই ঘটনায় পুলিশে অভিযোগ জানিয়ে কোনও সুরাহা না হওয়ায় সম্প্রতি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বাপ্টু।

 ব্যর্থ কলকাতা পুলিশ! লাল বাজারের গোয়েন্দা শাখাকে তদন্তভার দিল হাইকোর্ট, কোন মামলায়?

ফাইল ছবি।

শেষ আপডেট: 9 December 2024 22:35

দ্য ওয়াল ব্যুরো: ৩ বছর ধরে তদন্ত করেও ২২ লক্ষ টাকার সোনার গয়না চুরির তদন্তের কিনারা করতে না পারায় কলকাতা পুলিশের হাত থেকে তদন্তভার কেড়ে নিল হাইকোর্ট।

পরিবর্তে বিপুল পরিমাণ সোনা চুরির ঘটনায় লাল বাজারের গোয়েন্দা শাখার অ্যান্টি ডাকাতি বিভাগকে তদন্তের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 

ঘটনাটি নারকেলডাঙা থানার। আদালত সূত্রের খবর, মামলাকারী বাপটু হালদার শিয়ালদহ ডিআরএম কোয়ার্টারে থাকেন। ২০২১ সালের অক্টোবরে তাঁর বাড়ি থেকে ২২ লক্ষ টাকার সোনার গহনা খোয়া গিয়েছিল।

ওই ঘটনায় পুলিশে অভিযোগ জানিয়ে কোনও সুরাহা না হওয়ায় সম্প্রতি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বাপ্টু। এদিন তাঁর দাবি মেনে কলকাতা পুলিশের হাত থেকে তদন্তভার গোয়েন্দা পুলিশের হাতে স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছে আদালত।

আদালতে বাপ্টুর আইনজীবী জানান, প্রায় তিন বছর কেটে গেলেও এক পয়সার সোনা উদ্ধার করতে পারেনি পুলিশ। এমনকী সন্দেহভাজন হিসাবে পরিচারিকাদের নাম জানালেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি। এদিন  মামলার যাবতীয় নথি দেখে বিচারপতির পর্যবেক্ষণ, ‘এত বছর কেটে গেলেও পুলিশ এই চুরির কিনারা করতে পারল না?’

এরপরই লাল বাজারের গোয়েন্দা শাখার অ্যান্টি ডাকাতি বিভাগকে তদন্তের নির্দেশ দেন বিচারপতি ঘোষ। তবে এ ব্যাপারে কলকাতা পুলিশের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। 


```