Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রুশদিকে ছুরি দিয়ে কোপানো আততায়ী ২৪ বছরের তরুণ, কে সে!

দ্য ওয়াল ব্যুরো: নিউ ইয়র্কের ভরা মঞ্চে বুকারজয়ী লেখক সলমন রুশদির (Salman Rushdie) উপর হামলার ঘটনায় তোলপাড় গোটা বিশ্ব। মঞ্চে উঠে স্বনামধন্য লেখকের দিকে ছুরি নিয়ে তেড়ে যায় আততায়ী। রুশদির সারা শরীরে ১০ থেকে ১৫ বার ছুরি চালায় সে। তার

রুশদিকে ছুরি দিয়ে কোপানো আততায়ী ২৪ বছরের তরুণ, কে সে!

শেষ আপডেট: 13 August 2022 07:39

দ্য ওয়াল ব্যুরো: নিউ ইয়র্কের ভরা মঞ্চে বুকারজয়ী লেখক সলমন রুশদির (Salman Rushdie) উপর হামলার ঘটনায় তোলপাড় গোটা বিশ্ব। মঞ্চে উঠে স্বনামধন্য লেখকের দিকে ছুরি নিয়ে তেড়ে যায় আততায়ী। রুশদির সারা শরীরে ১০ থেকে ১৫ বার ছুরি চালায় সে। তার আঘাতেই এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সলমন রুশদি, রয়েছেন ভেন্টিলেশনে

কিন্তু রুশদির উপর এমন সাংঘাতিক হামলা চালাল কে? কে সেই আততায়ী যার আক্রমণে বুকারজয়ী লেখক হারাতে বসেছেন একটা চোখ?

আমেরিকার পুলিশ রুশদির উপর হামলাকারীকে শনাক্ত করেছে। তার নাম হাদি মাতার (Hadi Matar)। বয়স মাত্র ২৪ বছর। আমেরিকার নিউ জার্সির বাসিন্দা সে।

হাদি মাতারের সোশ্যাল মিডিয়া ঘেঁটে দেখলে দেখা যাচ্ছে, সে গোঁড়া শিয়াপন্থী মুসলমান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি-র প্রতিও আকৃষ্ট সে।

আইআরজিসি-র সঙ্গে সরাসরি মাতারের কোনও যোগ ছিল কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে পুলিশ মাতারের একটি সেলফোনের মেসেজিং অ্যাপে আইআরজিসি-র কমান্ডার কাসেম সোলেমানির ছবি পেয়েছে।

মার্কিন পুলিশের অনুমান, রুশদির উপর হামলার দিনে মাতার একাই যা করার করছিল। তবে অন্য কোনও সূত্র পাওয়া যায় কিনা তার খোঁজ চলছে। ঘটনাস্থল থেকে একটি ব্যাগও পাওয়া গেছে বলে খবর, যার মধ্যে কিছু ইলেকট্রনিক্স ডিভাইস ছিল। তার মাধ্যমে মাতার আর কারও সঙ্গে যোগাযোগ রেখেছিল কিনা তা তদন্তসাপেক্ষ।

আপাতত হাদি মাতার সম্পর্কে এটুকুই জানা গেছে যে ২৪ বছর বয়সি এই তরুণ নিউ জার্সির বাসিন্দা। তবে তার নাগরিকত্ব কোথাকার, এর আগের কোনও ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, কোনওভাবে পুলিশের খাতায় হাদি মাতারের নাম আছে কিনা সবটাই খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: মঞ্চে উঠেই রুশদির ওপর ঝাঁপিয়ে পড়ল আততায়ী, ১০-১৫টা ছুরির কোপ, এখনও আতঙ্কে প্রত্যক্ষদর্শীরা


```