Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নেতাজির ছবির বদলে 'গুমনামি' প্রসেনজিতের ছবি উন্মোচন করেছেন রাষ্ট্রপতি! ট্রোল করার আগে সত্যিটা জেনে নিন

দ্য ওয়াল ব্যুরো: রাষ্ট্রপতি ভবনে নেতাজি সুভাষচন্দ্রর একটি ছবির আবরণ উন্মোচিত করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আর তাই নিয়েই ট্রোলের ঝড় বয়ে গেছে নেট-দুনিয়া জুড়ে। সাধারণ মানুষের একটা বড় অংশের দাবি, নেতাজির ছবি উন্মোচন করতে গিয়ে আদতে প্রসেন

নেতাজির ছবির বদলে 'গুমনামি' প্রসেনজিতের ছবি উন্মোচন করেছেন রাষ্ট্রপতি! ট্রোল করার আগে সত্যিটা জেনে নিন

শেষ আপডেট: 25 January 2021 12:49

দ্য ওয়াল ব্যুরো: রাষ্ট্রপতি ভবনে নেতাজি সুভাষচন্দ্রর একটি ছবির আবরণ উন্মোচিত করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আর তাই নিয়েই ট্রোলের ঝড় বয়ে গেছে নেট-দুনিয়া জুড়ে। সাধারণ মানুষের একটা বড় অংশের দাবি, নেতাজির ছবি উন্মোচন করতে গিয়ে আদতে প্রসেনজিত চট্টোপাধ্যায়ের ছবি উন্মোচন করেছেন রাষ্ট্রপতি। যদিও এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে রাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়েছে, ছবিটি কোনও ভাবেই প্রসেনজিতের নয়। এটি শিল্পী পরেশ মাইতির আঁকা নেতাজির পোর্ট্রেটের প্রতিকৃতি। গত পরশু, ২৩ জানুয়ারি নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি ভবনে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি প্রতিকৃতির উন্মোচন করেছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ। সেই উন্মোচনের ছবি টুইটারেও পোস্ট করা হয়েছিল রাষ্ট্রপতির কার্যালয়ের সরকারি টুইটার হ্যান্ডেল থেকে। তার পরেই আছড়ে পড়ে আক্রমণ ও বিদ্রুপ। দাবি করা হয়, সেই ছবিটিই নেতাজির নয়, বরং নেতাজির ভূমিকায় অভিনয় করা প্রসেনজিতের। https://twitter.com/rashtrapatibhvn/status/1352863448653152256 নেতাজিকে নিয়ে সৃজিত মুখোপাধ্যায় ২০১৯ সালে ছবি করেছিলেন গুমনামি। সেখানে নেতাজির চরিত্রে অভিনয় করেছিলেন প্রসেনজিত। তাঁর সেই ছবি দেখেই নাকি রাষ্ট্রপতি ভবনে উদ্বোধন করা প্রতিকৃতিটি আঁকা হয়েছে বলে দাবি করেন নেটিজেনদের একাংশ। আর সেটিই নাকি নেতাজির ছবি হিসেবে উদ্বোধন করেন রাষ্ট্রপতি। অনেকেই ট্রোল করতে থাকেন ঘটনাটিকে। কেউ বলেন, এ যেন ভগত সিংয়ের নাম করে অজয় দেবগণের গলায় মালা পরানো। কেউ আবার বলেন, রাষ্ট্রপতি হিসেবে ন্যূনতম দায়িত্বও নেই রামনাথ কোবিন্দের! সাধারণ নেটিজেনরাই শুধু নন, এটি প্রসেনজিতের ছবি এমন দাবি জানিয়ে টুইট করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও। তিনি রাষ্ট্রপতি ভবনের ওই ছবির টুইট রিটুইট করে লেখেন, "ভগবান ভারতকে রক্ষা করুক, কারণ এই সরকার তো করতে পারবে না’।  পরে অবশ্য বিতর্কিত টুইটটি মুছে দেন মহুয়া মৈত্র। পরে জানা যায়, চিত্রকর পরেশ মাইতি বসু পরিবারের সদস্যা জয়ন্তী বসু রক্ষিতের কাছ থেকে নেওয়া একটি নেতাজির ছবির উপর ভিত্তি করে এই ছবিটি এঁকেছেন। এর সঙ্গে গুমনামির বা প্রসেনজিতের কোনও সম্পর্ক নেই। এর পরে টুইট করেন সৃজিত মুখোপাধ্যায় নিজেও। তিনি পরেশ মাইতির আঁকা আসল ছবিটি আপলোড করে লেখেন, প্রসেনজিতের অভিনীত গুমনামির সঙ্গে এ ছবির এত মিলের পেছনে যে মানুষটি আছেন, তিনি হলেন সিনেমার মেক আপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু। https://twitter.com/srijitspeaketh/status/1353651536044249088 এর পরে আবার পুরোনো টুইট ঘেঁটে দেখা যায় নেতাজির পরিবারের সদস্য তথা বিজেপি নেতা চন্দ্র কুমার বসু ২০১৯ সালের ২৬ ডিসেম্বর নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে নেতাজির এই ছবিটি আগেই টুইট করেছিলেন। সেই প্রতিকৃতিই উন্মোচন করেছেন রাষ্ট্রপতি, যাতে আদতেই কোনও ভুল নেই। কিন্তু উতসাহী নেটিজেনদের একাংশ অবশ্য এত ক্রসচেক করতে রাজি নন। তাঁদের বোধহয় ট্রোল করাতেই আনন্দ। https://twitter.com/Chandrakbose/status/1210240502156558337

```