Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

ট্রাম্পের নির্বাচনী প্রচারের পোস্ট মুছে দিল ফেসবুক! অভিযোগ, নাৎসি-হিংসার প্রতীক ব্যবহার করেছেন তিনি

দ্য ওয়াল ব্যুরো: জার্মানির কুখ্যাত নাৎসি বাহিনীর প্রতীকের সঙ্গে মিল রয়েছে চিহ্নের, এই যুক্তিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারের বিজ্ঞাপন সরিয়ে দেল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। ফেসবুকের পক্ষ থেকে এ বিষয়ে বলা হচ্ছে, ট

ট্রাম্পের নির্বাচনী প্রচারের পোস্ট মুছে দিল ফেসবুক! অভিযোগ, নাৎসি-হিংসার প্রতীক ব্যবহার করেছেন তিনি

শেষ আপডেট: 19 June 2020 06:54

দ্য ওয়াল ব্যুরো: জার্মানির কুখ্যাত নাৎসি বাহিনীর প্রতীকের সঙ্গে মিল রয়েছে চিহ্নের, এই যুক্তিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারের বিজ্ঞাপন সরিয়ে দেল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। ফেসবুকের পক্ষ থেকে এ বিষয়ে বলা হচ্ছে, ট্রাম্পের নির্বাচনী প্রচারের বিজ্ঞাপনে যে লাল রঙের ত্রিভুজ আকৃতির প্রতীকটি ব্যবহার করা হয়েছে, সেটি নাৎসিদের প্রতীক, হিংসার প্রতীক। ফেসবুক দাবি করেছে, ট্রাম্পের বিজ্ঞাপনে লাল ত্রিভুজ আকারের যে চিহ্নটি ব্যবহার করা হয়েছে, তা নাৎসিরা ব্যবহার করত। যদিও ট্রাম্পের নির্বাচনী প্রচারের দায়িত্বে থাকা দলের পক্ষ থেকে পাল্টা যুক্তি দিয়ে বলা হয়েছে, যে আমেরিকার কট্টর বামপন্থী দল আন্তিফাকে উদ্দেশ্য করে তারা ওই প্রতীক ব্যবহার করেছিল। আন্তিফা দলটি যুক্তরাষ্ট্রে ফ্যসিবাদি বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত। সম্প্রতি আমেরিকায় কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যা করার প্রতিবাদে আমেরিকা জুড়ে জন্ম নেওয়া সহিংস আন্দোলনের জন্য বিরোধী বামপন্থী দল আন্তিফাই দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের সন্ত্রাসী বলেও অভিযোগ করেছে। ফেসবুক অবশ্য এ যুক্তি শোনেনি। সংস্থার দাবি, ট্রাম্পের ওই প্রতীক ব্যবহারের মাধ্যমে হিংসা ও ঘৃণা ছড়াতে পারে। ফেসবুকের সুরক্ষা নীতির প্রধান নাথানিয়েল গ্লেইচের বলেন, "আমরা এমন কোনও প্রতীক ব্যবহারেরই অনুমতি দিই না, যেটি কোনও ঘৃণ্য আচরণের প্রতিনিধিত্ব করে। যদি অন্য কোনও বিজ্ঞাপনেও এমন চিহ্ন দেখা যায়, তাহলেও আমরা সেটির বিরুদ্ধে ব্যবস্থা নেব।" ট্রাম্পের প্রচার-বিজ্ঞাপনটিতে লাল রঙের একটি ত্রিভুজের চিহ্ন জুড়ে দিয়ে অ্যান্টিফা-বিরোধী পিটিশনে স্বাক্ষর করার জন্য বলা হয়েছিল। গত শতাব্দীতে রাজনৈতিক বন্দি চিহ্নিত করার জন্য জার্মান সেনারা এ ধরনেরই একটি লাল চিহ্ন ব্যবহার করত। ট্রাম্পের বিজ্ঞাপন অপসারণ সম্পর্কে ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, একটি নিষিদ্ধ দলের ব্যবহৃত রাজনৈতিক বন্দি চিহ্নিতকরণ প্রতীকের ব্যবহার ফেসবুকের নীতিমালার সঙ্গে যায় না। তাই তারা এটি সরিয়ে দিয়েছে। ফেসবুক থেকে ট্রাম্পের রাজনৈতিক বিজ্ঞাপন সরিয়ে দেওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও ভুল তথ্য ছড়ানোর অভিযোগ এনে মার্কিন প্রেসিডেন্টে নির্বাচনী প্রচারের বিজ্ঞাপন সরিয়েছিল ফেসবুক। এবারেও ট্রাম্প ও তার সমর্থকদের একাধিক পেজ থেকে নির্বাচনী প্রচারের বিজ্ঞাপনটি সরিয়ে দেওয়া হয়েছে। রৎগার্স ইউনিভার্সিটির এক ইতিহাসবিদ মার্ক ব্রে এ বিষয়ে জানিয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানদের লাল ত্রিভুজ চিহ্নটি জার্মানি ও যুক্তরাজ্যের কিছু বামপন্থী দল ব্যবহার করলেও, তা আমেরিকার বর্ণবাদবিরোধীরা কখনওই ব্যবহার করেননি। ফলে সেখানে এই চিহ্ন হিংসারই প্রতিনিধিত্ব করে।

```