দ্য ওয়াল ব্যুরো : বিমানে দেশের অভ্যন্তরে এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়ার জন্য আর আইডি প্রুফ বা বোর্ডিং কার্ড লাগবে না। বিমানবন্দরের দরজা মুখ দেখেই বায়োমেট্রিক মেশিন চিনে নেবে যাত্রীকে। ডোমেস্টিক ফ্লাইটে কোনও কাগজপত্র ছাড়াই উঠতে পারবেন যাত্রী।
এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া জানিয়েছে, আগামী পাঁচ-ছয় মাসের মধ্যে দিল্লি, মুম্বই, হায়দরাবাদ ও বেঙ্গালুরু, এই চার এয়ারপোর্টে চালু হবে এই ব্যবস্থা। দ্বিতীয় দফায় চালু হবে বারাণসী, বিজয়ওয়াদা, পুনে ও কলকাতায়।
এর আগে বায়োমেট্রিক মেশিন হাতের বুড়ো আঙুলের চাপ অথবা চোখের মণি দেখে যাত্রীকে চিহ্নিত করতে পারত । কিন্তু এখন তার বদলে এখন মুখ দেখেই মানুষকে চিহ্নিত করা যাচ্ছে। এক্ষেত্রে বায়োমেট্রিক মেশিন যাত্রীর মুখের ছবি স্ক্যান করে কয়েক হাজার ভাগে ভেঙে ফেলে। তারপর যাত্রীর আগে রেকর্ডেড ছবির সঙ্গে মিলিয়ে দেখে। প্রতি পাঁচ বছর অন্তর যাত্রীর ছবি আপডেট করতে হয়।