
শেষ আপডেট: 22 January 2021 10:50
সম্প্রতি এই ছোট্ট সাদা রঙের ক্যাঙারুর ছানার কয়েকটি ছবি কর্তৃপক্ষরা পোস্ট করেছেন পার্কের সোশ্যাল মিডিয়ার পাতায়। পার্কেরই এক লাল রঙের, 'রোজি' নামের ক্যাঙারুর থেকে জন্ম নিয়েছে এই ছানাটি। জানা যাচ্ছে কয়েকদিন আগেই মা ক্যাঙারুর কোল থেকে বের করে এই ছানাটির বিশেষ খেয়াল রাখছেন কর্তৃপক্ষরা। আনুমানিক ৪ থেকে ৫ মাসের মাথায় সম্পূর্ণ সাদা রঙের এই ছানাটিকে মায়ের কোল থেকে বের করা হয়েছে বলে জানা যাচ্ছে।
এর আগে এমন ধরনের ক্যাঙারু চাক্ষুষ দেখেননি বহু মানুষ। স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নিউ ইয়র্কের এই চিরিয়াখানার তরফ থেকে পোস্ট করা ছবি। অনেকেই মন্তব্য করে জানাচ্ছেন, ঘুরতে গেলে এই ক্যাঙারুটিকে চোখের সামনে দেখার জন্য তাঁরা আকুল হয়ে উঠেছেন। অন্যদিকে আনন্দে উচ্ছ্বসিত আমেরিকাবাসীও।
ক্যাঙারুটির গায়ের রঙ সাদা হওয়ার কারণ এটি লুইসিজম অর্থাৎ অ্যালবিনো প্রজাতির। এই প্রজাতির প্রাণীদের গায়ে মেলানিন কম থাকায়, শরীর বেরঙিন হয়ে যায়। কখনও সারা শরীর, কখনও বা শুধু লেজ, হাত, পা, বা মুখ সাদা ফ্যাকাশে রঙের হয়ে যায়। তবে এদের চোখের রঙ স্বাভাবিক থাকে। কিন্তু এক্ষেত্রে যাচ্ছে ক্যাঙারুটির চোখের রঙ লালের বদলে কালো রঙের। এর আগেও সাদা রঙের জিরাফ এবং সাপের খবর পাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছিল সারা বিশ্বে। সেই তালিকাতেই নাম জুড়ল এই ছোট্ট ক্যাঙারুটিরও।