Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

স্মরণসভাকে মাথায় রেখে অতিরিক্ত ছাপা হচ্ছে বুদ্ধদেবের লেখা বই

‘এই আমি মায়াকভস্কি’ও ছাপতে দেওয়া হয়েছিল। কিন্তু এখনও অবধি পাওয়া খবর, সেই কপি ছেপে আসেনি।

স্মরণসভাকে মাথায় রেখে অতিরিক্ত ছাপা হচ্ছে বুদ্ধদেবের লেখা বই

বুদ্ধদেব ভট্টাচার্য এবং তাঁর বই

শেষ আপডেট: 21 August 2024 19:15

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হবে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভা। স্মরণসভায় বুদ্ধদেবের লেখা বইয়ের চাহিদা থাকতে পারে ব্যাপক মাত্রায়। এই ভাবনা থেকে পরিমরি করে কয়েক হাজার কপি ছাপল সিপিএমের প্রকাশনা সংস্থা। ‘স্বর্গের নীচে মহাবিশৃঙ্খলা’, ‘নাৎসি জার্মানির জন্ম ও মৃত্যু’ এবং ‘পুড়ে যায় জীবন নশ্বর’- এই তিনটি বই মূলত বিশেষ ভাবে ছাপা হয়েছে। বুধবার এমনটাই জানিয়েছেন প্রকাশনা সংস্থার কর্ণধার অনিরুদ্ধ চক্রবর্তী। 

এই আমি মায়াকভস্কি’ও ছাপতে দেওয়া হয়েছিল। কিন্তু এখনও অবধি পাওয়া খবর, সেই কপি ছেপে আসেনি। চেষ্টা করা হচ্ছে যদি রাখা যায়। বইপ্রেমীরা যাতে এই বইগুলি কিনতে পারে, তার জন্য নেতাজি ইন্ডোরে একটি স্টলের ব্যবস্থাও করা হচ্ছে।

 বুদ্ধদেবের দু’টি বই পর পর প্রকাশিত হয়েছিল ২০১৮ ও ২০১৯-এর পুজোয়। বিক্রিও হয়েছিল দেদার। সরকার থেকে বামফ্রন্ট চলে যাওয়ার পর ‘ফিরে দেখা’ এবং ‘ফিরে দেখা ২’ সাড়া ফেলেছিল। বহু বছর আগে বুদ্ধদেব যখন জ্যোতি বসুর মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন, তখন তাঁর লেখা নাটক ‘দুঃসময়’ বঙ্গ রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে উঠেছিল।

 আসন্ন পুজোর কথা মাথায় রেখে বুদ্ধদেবের লেখা প্রবন্ধের একটি সঙ্কলন প্রকাশ করার চেষ্টা করছে সিপিএমের প্রকাশনা সংস্থা। কথা চলছে প্রয়াত নেতার প্রকাশিত কিন্তু অগ্রন্থিত প্রবন্ধগুলিকে এক জায়গায় আনার। তাহলে পুজোয় সেগুলি সঙ্কলন আকারে প্রকাশ করা হবে।

 গত ৮ আগস্ট সকালে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে প্রয়াত হন বুদ্ধদেব। ওই দিন তাঁর দেহ রাখা হয়েছিল ‘পিস ওয়ার্ল্ডে’। পর দিন ৯ গস্ট প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষযাত্রা হয়। তার পর দেহদান করা হয় নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে।

 বুদ্ধদেব ছিলেন ডিওয়াইএফ-এর প্রতিষ্ঠাতা সম্পাদক। পরে যা সর্বভারতীয় তকমা পায়। সংগঠনের রাজ্য কমিটির মুখপত্রে এতদিন যত লেখা প্রকাশিত হয়েছিল তারই একটি সঙ্কলন প্রকাশ হয় বুধবার। সিপিএম রাজ্যসম্পাদক মহম্মদ সেলিম এই সঙ্কলন উদ্বোধন করেন ।


```