বিনামূল্যে রেশন প্রকল্পের মেয়াদ বাড়িয়ে দিন, মোদীকে 'দিল্লি মডেল' অনুসরণের অনুরোধ কেজরিওয়ালের
দ্য ওয়াল ব্যুরো: করোনা ও লকডাউনের প্রভাব থেকে এখনও বেরোতে পারেনি মানুষ। পরিস্থিতির বেড়াজালে কর্মহীন বহু মানুষ। দু'বেলা দু'মুঠো খাবার জোটে দেশের অনেক মানুষেরই ঘরে। এখনও ধাক্কা সামলে উঠতে পারেননি অনেকেই। এই পরিস্থিতিতে রাজ্যবাসীর জন্য বিনামূল
শেষ আপডেট: 6 November 2021 12:23
দ্য ওয়াল ব্যুরো: করোনা ও লকডাউনের প্রভাব থেকে এখনও বেরোতে পারেনি মানুষ। পরিস্থিতির বেড়াজালে কর্মহীন বহু মানুষ। দু'বেলা দু'মুঠো খাবার জোটে দেশের অনেক মানুষেরই ঘরে। এখনও ধাক্কা সামলে উঠতে পারেননি অনেকেই। এই পরিস্থিতিতে রাজ্যবাসীর জন্য বিনামূল্যে রেশন (Free Ration) দেওয়ার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)।
শুধু তাই নয়, কেন্দ্রের যে বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্প আছে সেটাও বাড়িয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী। যদিও কেন্দ্রের এমন কোনও প্রস্তাব এখনও পর্যন্ত নেই বলে জানিয়েছেন দেশের ফুড সেক্রেটারি শুধাংশু পাণ্ডে।
গতকালই শুধাংশু পাণ্ডে জানান, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওয়াত থাকা বিনামূল্যে রেশন প্রকল্প এখনই বাড়ানোর কোনও প্রস্তাব কেন্দ্রের তরফে আসেনি। উল্লেখ্য, কেন্দ্রের বিনামূল্যে রেশন প্রকল্প শেষ হচ্ছে আগামী ৩০ নভেম্বর। কিন্তু এখনও বহু মানুষের কাছে দু'বেলা খাবার জোটানোর মতো পরিস্থিতি নেই, তাই আরও ছয় মাস কেন্দ্রের এই প্রকল্পের সময়সীমা বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানালেন কেজরিওয়াল।
আরও পড়ুন:
প্রসেনজিতের চিঠি মোদী-মমতাকে, অনলাইনে খাবার চেয়েও পাননি
পাশাপাশি রাজধানীর মানুষের জন্য আরও ছয় মাস বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণাও করেছেন। আগামী বছরের মে মাস পর্যন্ত এই প্রকল্প থেকে সুবিধা পাবেন রাজ্যের গরিব মানুষ।
তিনি বলেন, "মুদ্রাস্ফীতি চরমে। দু'বেলা খাবারের ব্যবস্থা করতেও হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। করোনার কারণে অনেকেই চাকরি হারিয়েছেন। দিল্লি সরকার তার বিনামূল্যের রেশন প্রকল্পের মেয়াদ আগামী ছয় মাসের জন্য বাড়িয়ে দিচ্ছে।" এরপরই মোদীকে অনুরোধ করেন যাতে আগামী ছয় মাসের জন্য গরিব দেশবাসীর জন্য এই প্রকল্পের মেয়াদ বাড়িয়ে দেওয়ার জন্য।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'