
শেষ আপডেট: 15 May 2023 08:23
দ্য ওয়াল ব্যুরো: এম এস ধোনির চেন্নাইকে হারিয়ে বড় অভিযোগ করলেন নীতিশ রানা (Explosive complaint of Nitish Rana)। তিনি জানিয়ে দিয়েছেন ইডেনে (Eden) তাদের বাইরের মাঠের মতো খেলতে হচ্ছে। যে কোনও হোম টিম যেমন সুবিধে পায় তারা সেটি পাচ্ছেন না।
নীতিশ বলেছেন, আমরা ইডেনে আগে ব্যাটিং করলে ২০০ রানের টার্গেট নিয়ে খেলতে নামি। কারণ পিচ কখনই ব্যাটসম্যান সহায়ক থাকে না।
কলকাতা দলের অধিনায়ক বলেন, ‘আমাদের বারবার পিচ বদল করে খেলতে হচ্ছে। যার ফলে দলও বারবার বদলাতে হচ্ছে। এই নিয়ে অভিযোগ জানিয়েও খুব একটা লাভ হয়নি।’
নাইট দলনেতা আরও বলছেন, ‘আমাদের মতো এই সমস্যা কোনও দলকে পড়তে হচ্ছে না। এটা সত্যিই হতাশার।’
চেন্নাইতে গিয়ে ১১ বছর পরে নাইট রাইডার্স জিতল। আর এর সিংহভাগ অবদান নীতিশ ও রিঙ্কু সিংয়ের। রিঙ্কু আউট হয়ে গেলেও রানা শেষমেশ উইকেটে থেকে দলকে ছয় উইকেটে জিতিয়েই মাঠ ছেড়েছেন।
এদিকে ইডেনে মোট ছয়টি ম্যাচের মধ্যে চারটি ম্যাচে হেরেছেন নাইটরা। তাদের শেষ হোম ম্যাচ ২০ মে লখনউ এর সঙ্গে। সেই ম্যাচ জিতলে দল প্লে অফে যাবেই তার কোনও গ্যারান্টি নেই।
কলকাতা দলনেতার অভিযোগ উড়িয়ে দিয়েছেন ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়। তিনি সোমবার সকালে বলেন, এর মধ্যে তো অন্য দলও খেলছে তাদের তো সমস্যা হচ্ছে না। এটা কোনও অভিযোগই নয়।
ফুটবল খেলতে স্পেনে চলল তেহট্টর তরুণ! রাত জেগে বিড়ি বেঁধে খেলা-পাগল ছেলেকে বড় করেছেন একলা মা