Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মহুয়ার সাংসদ পদ খারিজের সুপারিশ, ৫০০ পৃষ্ঠার রিপোর্ট লোকসভার এথিক্স কমিটির

দেওয়াল লিখন স্পষ্টই ছিল। হলও তাই। প্রশ্ন ঘুষ কাণ্ডে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজের সুপারিশ করতে চলেছে লোকসভার এথিক্স কমিটি।

মহুয়ার সাংসদ পদ খারিজের সুপারিশ, ৫০০ পৃষ্ঠার রিপোর্ট লোকসভার এথিক্স কমিটির

শেষ আপডেট: 8 November 2023 22:06

দ্য ওয়াল ব্যুরো: দেওয়াল লিখন স্পষ্টই ছিল। হলও তাই। প্রশ্ন ঘুষ কাণ্ডে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজের সুপারিশ করতে চলেছে লোকসভার এথিক্স কমিটি। বৃহস্পতিবার কমিটির বৈঠক ডাকা হয়েছে। তার আগে কমিটির কয়েক জন সদস্যকে খসড়া সুপারিশ পাঠানো হয়েছে। সূত্রের খবর, ৫০০ পৃষ্ঠার সেই রিপোর্টে মহুয়ার লোকসভার সাংসদ পদ শুধু খারিজের সুপারিশ করা হয়নি, ফৌজদারি তদন্তেরও পরামর্শ দেওয়া হয়েছে।

মহুয়ার বিরুদ্ধে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে অভিযোগ জানিয়েছিলেন বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর অভিযোগ ছিল, ব্যবসায়ী বন্ধু দর্শন হীরানন্দানির থেকে টাকা ও দামি উপহার নিয়ে লোকসভায় আদানি গোষ্ঠীর ব্যাপারে প্রশ্ন করেছেন মহুয়া। আদানি শিল্পগোষ্ঠীর প্রতিদ্বন্দ্বী হল হীরানন্দানির সংস্থার। নিশিকান্তর এও অভিযোগ ছিল, মহুয়া লোকসভার ওয়েবসাইটের লগ ইন পাসওয়ার্ড শেয়ার করেছিলেন হীরানন্দানিকে। 

লোকসভার এথিক্স কমিটির রিপোর্টে বলা হয়েছে, মহুয়ার এই কার্যকলাপ অনৈতিক এবং আপত্তিকর। এটা অপরাধও বটে। তাই এথিক্স কমিটি ‘কঠোর শাস্তির’ সুপারিশ করছে।

মহুয়ার ব্যাপারে ৫০০ পৃষ্ঠার খসড়া রিপোর্ট তৈরি করেছে। এত দীর্ঘ রিপোর্ট তৈরির জন্য কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকার সংবিধান বিশেষজ্ঞদেরও সাহায্য নিয়েছেন বলে খবর। ওই রিপোর্টে বলা হয়েছে, সংসদ থেকে অবিলম্বে মহুয়াকে বহিষ্কার করা উচিত। আর কেন্দ্রের সরকারের উচিত মহুয়ার বিরুদ্ধে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাতিষ্ঠানিক তদন্ত শেষ করা। 
এদিন বিকেলেই মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে সাংবিধানিক সংস্থা লোকপাল। অর্থাৎ এথিক্স কমিটি যে সুপারিশ করতে চলেছে, তার প্রক্রিয়া এক প্রকার শুরু হয়ে গেছে।

এখানে বলে রাখা ভাল, এথিক্স কমিটির খসড়া রিপোর্ট এটি। বৃহস্পতিবার এথিক্স কমিটির বৈঠক রয়েছে। সেখানে এই খসড়া রিপোর্ট পেশ করা হবে। তার পর সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ওই রিপোর্ট বৈঠকে পাশ করানো হবে। এথিক্স কমিটিতে ১৫ জন সদস্যের মধ্যে বিজেপি তথা শাসক জোটের এমনিতেই সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ফলে খসড়া রিপোর্টটাই কমিটির চূড়ান্ত সুপারিশ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

এথিক্স কমিটির খসড়া রিপোর্ট ফাঁস হতেই মহুয়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁর কথায়, অনৈতিক কমিটির রিপোর্ট আদানির চ্যানেলেই আগে দেখানো হল। এর মানে একটাই মোদী-আদানি ভাই ভাই আর সব প্রতিষ্ঠান বাই বাই।


```