Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শয়তানের নজর পড়েছে! ভূত-তাড়ানোর নাম করে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ করল ওঝা

দ্য ওয়াল ব্যুরো: শয়তান ও অশরীরীদের কুদৃষ্টি পড়েছে, তাই না সারছে না মৃগীরোগ। ঝাড়ফুঁকের মাধ্যমে ভূত তাড়িয়ে সেই অসুখ সারানোর নাম করে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ করল ওঝা। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৪৫ বছর বয়সি অভিযুক্তকে (Exorcist Arrested For

শয়তানের নজর পড়েছে! ভূত-তাড়ানোর নাম করে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ করল ওঝা

শেষ আপডেট: 2 January 2023 04:59

দ্য ওয়াল ব্যুরো: শয়তান ও অশরীরীদের কুদৃষ্টি পড়েছে, তাই না সারছে না মৃগীরোগ। ঝাড়ফুঁকের মাধ্যমে ভূত তাড়িয়ে সেই অসুখ সারানোর নাম করে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ করল ওঝা। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৪৫ বছর বয়সি অভিযুক্তকে (Exorcist Arrested For Raping 14-Year-Old Girl)।

ধর্ষণের ঘটনাটি ঘটেছে গত ২৪ ডিসেম্বর উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলায়। পুলিশ সূত্রে জানা গেছে, ১৪ বছর বয়সি কিশোরী গত তিন বছর ধরে মৃগীরোগে (epilepsy) আক্রান্ত ছিল। সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে বিভিন্ন জায়গায় তার চিকিৎসা করানো হলেও অবস্থার উন্নতি হচ্ছিল না। মেয়ের শারীরিক অবস্থা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন তার বাবা-মা।

২৪ ডিসেম্বর আচমকাই কিশোরীর বাড়িতে আগমন ঘটে ৪৫ বছর বয়সি ওঝার। কিশোরী বাবা সেই সময় বাড়িতে ছিলেন না। মেয়েকে নিয়ে একাই ছিলেন তার মা। সেই সুযোগে ওঝা তাঁকে বোঝায়, ভূত-প্রেত-অশরীরীদের কুদৃষ্টি পড়েছে তাঁর মেয়ের উপর। সেই কারণেই সারছে না অসুখ।

অসুখ সরিয়ে দেওয়ার নাম করে মেয়েকে তার সঙ্গে আলাদা জায়গায় পাঠানোর জন্য কিশোরীর মাকে রাজি করিয়ে ফেলে ওই ওঝা। এরপর একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ করে সে। তারপর ছেড়ে দেয় তাকে।

পরে বাড়ি ফিরে এসে বাবা-মাকে সব কথা খুলে বলে কিশোরী। শনিবার নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে ওই ওঝার বিরুদ্ধে পকসো আইন ও ভারতীয় দণ্ডবিধির ধারা অনুযায়ী এফআইআর দায়ের করা হয়। রবিবার অভিযুক্ত ওঝাকে গ্রেফতার করেছে পুলিশ।

ঝাড়ফুঁকের নাম করে মহিলাকে ধর্ষণ! গ্রেফতার ভূত তাড়ানোর ‘গুরু’


```