Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Exclusive: "জানি কী করতে অন্ধকার রাস্তায়!" বলেই সমকামীকে চড় পুলিশের

শোভন চক্রবর্তী দেশের শীর্ষ আদালত ঐতিহাসিক রায় দিয়ে দিয়েছে। তবু সমকামী হওয়ার অপরাধে কলকাতার প্রাণ কেন্দ্রে হেনস্থা হতে হলো রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে। অভিযোগের তির খোদ পুলিশের দিকে। আর পাঁচটা ছেলের মতো নয় অভিষেকের হাঁটা-চলা-পো

Exclusive: "জানি কী করতে অন্ধকার রাস্তায়!" বলেই সমকামীকে চড় পুলিশের

শেষ আপডেট: 9 October 2018 17:05

শোভন চক্রবর্তী

দেশের শীর্ষ আদালত ঐতিহাসিক রায় দিয়ে দিয়েছে। তবু সমকামী হওয়ার অপরাধে কলকাতার প্রাণ কেন্দ্রে হেনস্থা হতে হলো রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে। অভিযোগের তির খোদ পুলিশের দিকে। আর পাঁচটা ছেলের মতো নয় অভিষেকের হাঁটা-চলা-পোশাক। মধ্য কলকাতার বাসিন্দা তথা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রাইটসের স্নাতকোত্তরের ছাত্র অভিষেক কর একজন সমকামী। সোমবার নন্দন চত্বরে বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে বাড়ি ফেরার সময় পুলিশ তাঁকে হেনস্থা করেছে বলে অভিযোগ করেছেন অভিষেক। মঙ্গলবার বিকেলে ময়দান থানায় পুলিশের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছেন তিনি। তাঁর দাবি, এ দিন যখন তিনি থানায় যান, সেখানেও হেনস্থার শিকার হন।

আরও পড়ুন- বিমানসেবিকাকে জোর করে চুমু খাওয়ার অভিযোগ, ফের শিরোনামে গায়ক অভিজিৎ

কী হয়েছিল সোমবার? অভিষেক বলেন, "সোমবার আমি এবং আমার দুই বন্ধু নন্দন থেকে বেরিয়ে হেঁটে হেঁটে ময়দান মেট্রো স্টেশনে আসি। ব্যাগে হাত দিয়ে দেখি আমার মানিব্যাগটা নেই। ফোন করি নন্দনের সামনে দোকানদার ভাস্করদাকে। তিনি বলেন দোকানেই পড়ে রয়েছে মানি ব্যাগ। বন্ধুদের বলি চলে যেতে। আমি শর্টকার্ট রাস্তা দিয়ে নন্দনের দিকে হাঁটতে শুরু করি। এরপর একটা পুলিশের মোটরসাইকেল এসে আমার পথ আটকায়। নেমে আসেন সাদা পোশাকের তিনজন। আমায় বলে, জানি অন্ধকার রাস্তায় কী করতে এসেছিস। অশ্লীল গালাগাল করতে থাকে ওরা। বলে, আমি নাকি যৌন কার্যের জন্য অন্ধকারে গেছিলাম। আমি মানি ব্যাগ হারানোর কথা বলতেই ওরা বলে সব নাটক। আমি বলি ফোন করুন দোকানদারকে। একজন আমায় থাপ্পড় মারে। এরপর আমি বলি আমায় থানায় নিয়ে চলুন। ওরা বলে দাঁড়া গাড়ি আসছে। মিনিট কুড়ি কেটে যায়। ঘড়িতে তখন রাত নটা পঁচিশ। আমি বলি কোথায় গাড়ি? পুলিশ বলে গাড়ি খারাপ হয়ে গেছে। বাড়ি যা।"

দ্য ওয়াল পুজো ম্যাগাজিন পড়তে ক্লিক করুন

অভিষেক দ্য ওয়াল-কে টেলিফোনে বলেন, তাঁর মা অসুস্থ। বাবা গত হয়েছেন দু'মাস আগে। মাকে ইনসুলিন নিতে হয়। তিনি তাই সোমবার বাড়ি ফিরে যান। তিনি আরও বলেন, "কাল যখন ওরা আমায় হেনস্থা করছে, রাস্তায় তখন কয়েকজন দাঁড়িয়ে পড়েছিল। তাঁরা প্রতিবাদ করতে পুলিশ তাঁদেরকে বলে, মানুষ হলে ছেড়ে দিতাম। হিজড়েদের কোনও ছাড় নেই।" মঙ্গলবার বিকেলে থানায় গিয়ে ওই তিন পুলিশকর্মীর রোষের মুখে পড়তে হয় বলেও অভিযোগ অভিষেকের। ময়দান থানায় যোগাযোগ করা হলে পুলিশ অভিযোগ দায়েরের কথা স্বীকার করে নেয়। এক আধিকারিক বলেন, "আজ বিকেলে অভিযোগ দায়ের হয়েছে। আমরা খতিয়ে দেখছি কী ঘটনা ঘটেছিল।" অভিষেক জানিয়েছেন, বুধবার তিনি মানবাধিকার আইনে মামলা করবেন পুলিশের বিরুদ্ধে।

```